Wednesday , 11 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মেডিকেলে বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদক
sonynews
November 11, 2026 3:17 pm

স্টাফ রিপোর্টার: মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নির্মাণাধীন ওয়ার্ডের গ্রিলবিহীন বারান্দা থেকে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আবু হুরাইরা। তার বাড়ি কুষ্টিয়া সদর এলাকায়। শিশুটির বাবা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শিশুটির ছয় বছর বয়সী বড় বোনও ভর্তি রয়েছে একই হাসপাতালে। স্বামী ও মেয়ের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন মা সেলিনা বেগম। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে জমানো টাকাও প্রায় শেষ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

সেলিনা বেগম জানান, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে চিকিৎসকের চেম্বারে গেলে ওয়ার্ডে থাকা আবু হুরাইরা হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায়। একপর্যায়ে সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। বারান্দাটিতে নিরাপত্তার জন্য কোনো গ্রিল ছিল না।

দুর্ঘটনার পর শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসা ও স্যালাইন দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুপুর আড়াইটার দিকে ১০ নম্বর ওয়ার্ডে শিশুটি মারা যায়।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ‘ওটা নির্মাণাধীন জায়গা, কিছুটা অরক্ষিত ছিল। বাচ্চাটা অভিভাবকহীন অবস্থায় ছিল। বাচ্চাটা খেলতে খেলতে পড়ে গেছে। দ্রুত চিকিৎসা শুরু হলেও শিশুটিকে বাঁচানো যায়নি।’

তিনি আরও বলেন, হাসপাতালের দাপ্তরিক ও পুলিশের আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চারঘাটে ১৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

রাজশাহীতে ভারতীয় ভিসা জালিয়াতির ঘটনায় নারী গ্রেফতার

প্রতিশোধের শিকার ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোদাগাড়ীতে ৩২০ পিচ ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

গোদাগাড়ীতে ৩২০ পিচ ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

রামেকে চাপ বাড়াচ্ছে হাম: টিকা সরবরাহে বিলম্বকে দায়ী করলেন ডা. রফিকুল ইসলাম

These 5 Simple TECHNOLOGY Tricks Will Pump Up Your Sales Almost Instantly

রাজশাহীতে ভাইয়ের শ্বাশুড়ির মামলায় তোলপাড়: “রাজনৈতিক হয়রানি ও পারিবারিক ষড়যন্ত্র” দাবি শিশিলের

রাজশাহীতে পুলিশের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা আজাদ দম্পত্তীর!

নগরীতে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, অভিযোগ দিয়ে মিলছে না প্রতিকার

রাজশাহী-৪ আসনে প্রথমবার জামায়াতের জয়