Wednesday , 11 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মায়োপ্যাথিতে আক্রান্ত সিদ্দিকের বাঁচার আকুতি, প্রয়োজন আড়াই লাখ টাকা

প্রতিবেদক
sonynews
November 11, 2026 5:45 am

স্টাফ রিপোর্টার: একসময় রঙের কাজ করে জীবিকা নির্বাহ করতেন সিদ্দিক হোসেন। নিজের উপার্জনে স্ত্রীকে নিয়ে ছোট্ট সংসার চালাতেন। কিন্তু ২০১৭ সালে মায়োপ্যাথি (Myopathy) নামের জটিল পেশির রোগে আক্রান্ত হওয়ার পর বদলে যায় তাঁর জীবন। ধীরে ধীরে হারিয়ে ফেলেন কর্মক্ষমতা। এখন বিছানায় শুয়ে থাকা ছাড়া তাঁর আর কোনো উপায় নেই। নিজের শরীরটুকুও নড়াচড়া করতে পারেন না তিনি।

সিদ্দিক হোসেন রাজশাহীর মতিহার থানার ধরমপুর, বিনোদপুর বাজার এলাকার বাসিন্দা। তাঁর বাবা মরহুম ইদরিস আলী। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করলেও অর্থাভাবে এখন বন্ধ রয়েছে তাঁর চিকিৎসা। জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে প্রয়োজন আড়াই লাখ টাকা। এ অবস্থায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

সিদ্দিকের ভাষ্য অনুযায়ী, রোগে আক্রান্ত হওয়ার পর তাঁর চিকিৎসার পেছনে পরিবারের সব সহায়-সম্পদ ব্যয় হয়ে গেছে। একপর্যায়ে চিকিৎসার খরচ চালাতে না পেরে নিঃস্ব হয়ে পড়েন তাঁরা। পরে স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যান। বর্তমানে প্রায় ৭০ বছর বয়সী বৃদ্ধ মা-ই তাঁর একমাত্র ভরসা।

বৃদ্ধ মা প্রতিদিন তিন বেলা খাবার তুলে দেন ছেলের মুখে। সপ্তাহে একবার বোন এসে তাঁকে গোসল করিয়ে দেন। শারীরিক অক্ষমতার কারণে এক সপ্তাহের মধ্যে বিছানার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সামর্থ্যটুকুও থাকে না তাঁর। অর্থের অভাবে প্রায় দুই বছর ধরে নিয়মিত ওষুধ সেবনও বন্ধ রয়েছে।

চিকিৎসা শুরু করতে প্রয়োজন আড়াই লাখ টাকা

সিদ্দিক জানান, চিকিৎসা শুরু করতে প্রথমে ২০ হাজার টাকা মূল্যের আটটি ইনজেকশন প্রয়োজন। এ ছাড়া পরবর্তী সময়ে প্রতি সপ্তাহে একটি করে ইনজেকশন নিতে হবে। এসব ইনজেকশনের প্রতিটির দাম পড়বে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। বছরে প্রয়োজন হবে ৪৮টি ইনজেকশন। প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশন কলকাতা থেকে সংগ্রহ করতে হবে।

চিকিৎসার প্রাথমিক পর্যায়ে সব মিলিয়ে তাঁর প্রয়োজন ২ লাখ ৫০ হাজার টাকা। সিদ্দিকের আশা, চিকিৎসা শুরু করতে পারলে ৮ থেকে ৯ মাসের মধ্যে আবার উঠে দাঁড়াতে পারবেন এবং কষ্ট হলেও হাঁটাচলা করতে পারবেন।

অসহায় সিদ্দিক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে আছি। অর্থের অভাবে চিকিৎসা ও ওষুধ কিনতে পারছি না। প্রতিটি দিন শারীরিক যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যে কাটছে। আবার স্বাভাবিকভাবে বাঁচতে চাই। সমাজের সামর্থ্যবান মানুষের কাছে আমার চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছি।

মানবিক সহায়তা পাঠাতে যোগাযোগ করা যাবে—

সিদ্দিক হোসেন
পিতা: মরহুম ইদরিস আলী
ঠিকানা: ধরমপুর, বিনোদপুর বাজার, মতিহার, রাজশাহী।
মোবাইল: ০১৭১০-৪১৬৩৫৪

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী চিড়িয়াখানার কফিনে শেষ পেরেক, আহম্মেদ শফিউদ্দিন

সাংবাদিক মামুনের মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীতে আ’লীগের বিরুদ্ধে করা মামলায় বিএনপির নেতাও আসামি

নগরীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মিয়ানমারে যাত্রীবাহী বিমানে বন্দুক হামলা

রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযান: নকল অলিভ অয়েল জব্দ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বিএনপি নেতা চাঁদের ৩ বছরের কারাদণ্ড

খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারী

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার পর টয়লেটে লুকিয়ে রাখা হয় লাশ

হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে লড়াই করছি : ফখরুল

হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে লড়াই করছি : ফখরুল