বুধবার , ১২ অক্টোবর ২০২২ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

না ভেঙে তাঁর শখের বাড়িটা আস্ত তুলে ৫০০ ফুট সরিয়ে দিলেন কৃষক

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১২, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক ; ভাঙা পড়ার কথা ছিল বাড়িটির। কিন্তু তিনি আবার নতুন করে বাড়ি বানাতে চাননি। তাই নিজের আস্ত বাড়িটাই ৫০০ ফুট সরিয়ে নিয়ে গেলেন এক কৃষক।

অনেক যত্ন করে বাড়িটা বানিয়েছিলেন তিনি। খরচও করেছিলেন দুহাতে। কোথাও কোনও কার্পণ্য করেননি। বাড়িটা তৈরি করতে দেড় কোটি টাকা খরচ করেছিলেন।

এমন শখ করে বানানো বাড়ি এসে পড়েছিল সরকারের কোপে। বাড়িটি যেখানে সেখান দিয়ে নতুন রাস্তা বার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই পথে যে কটি বাড়ি পড়ছে সবই ভাঙতে হবে। সেজন্য ক্ষতিপূরণও দিয়ে দেবে সরকার।

কিন্তু পঞ্জাবের সঙ্গরুরের রোশানওয়ালা গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিং সুখি পেশায় কৃষক। তবে যথেষ্ট ধনী কৃষক। তিনি এই ক্ষতিপূরণ নিতে রাজি হননি। কিন্তু সরকারি নির্দেশ তো উপেক্ষা করা যায়নি।

তাঁর বাড়ি যেখানে তৈরি হয়েছে ঠিক সেখান দিয়েই চলে যাবে দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেসওয়ে। ফলে জায়গা তো ফাঁকা করে দিতেই হবে।

তাঁর স্বপ্নের বাড়িও ভাঙবে না আবার সরকারি নির্দেশও পালন করা হবে, ২ বজায় থাকে এমন একটা রাস্তা অবশেষে খুঁজে পেলেন সুখি। তিনি আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নিজের আস্ত বাড়িটাই সরিয়ে নিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যেই বাড়ি সরানোর কাজ শুরু হয়েছে। সুখবিন্দর ৫০০ ফুট দূরে একটি জায়গায় তাঁর বাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য বাড়িটি ভিত থেকেই তুলে বিশেষ চাকাযুক্ত যন্ত্রের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তা গড়াতেও শুরু করেছে।

খুব ধীর গতিতে ওই যন্ত্র নতুন জায়গায় বাড়িটিকে প্রতিস্থাপিত করে দেবে। এতে রাস্তা তৈরিতেও সমস্যা থাকবে না। আবার সুখির স্বপ্নের বাড়িও যেমনকার তেমন থেকে যাবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নগরীতে রাজপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আটক

রাজশাহী নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাজশাহীতে দুদকের ছয়তলা ভবন নির্মাণে ব্যয় ১৯ কোটি ৬৪ লাখ টাকা!

রাজশাহীতে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

অপদার্থ না জিনিয়াস্

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড

নজরুল রিমান্ডে, ছেলেসহ খালেককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রাজশাহীতে ‘ওসির জন্য’ ঘুষ চেয়ে প্রত্যাহার হলেন এসআই