সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাগমারায় ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াকে বিজয়ী করতে বিশাল নির্বাচনী জনসভা

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া’কে বিজয়ের লক্ষে সর্বশেষ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেল চার’টায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।

সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু,
জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, এ্যাড. মাহফুজুর রহমান, সরদার সানিয়াত হোসেন শুভ, গনিপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, চেয়ারম্যান মোশারফ হোসেন, চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি, সহ আরও অনেকে।

সভায় বক্তারা উল্লেখ করেন ডিএম জিয়া আউচপাড়া ইউনিয়ন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি পরিক্ষিত জননেতা। তাঁকে বিজয়ী করবেন। তিনি বাগমারার উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনবেন। প্রত্যেক নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। ধানের শীষের বাগমারায় যে জোয়ার এসেছে, তাতে স্বাধীনতা বিরোধী শক্তির সকল অপপ্রচার ও গুজব ভেস্তে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমি জনপ্রতিনিধি ছিলাম। আমার কিছু অভিজ্ঞতা হযেছে। বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাকে ভোটে বিজয়ী করলে আমি বাগমারায় উন্নয়ন ও শান্তি এনে দিবো। কৃষি,শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ক্রীড়া, সংস্কৃতি সহ সব বিভাগে আমুল পরিবর্তন করা হবে। এই মুহুর্তে দেশ পরিচালনা অভিজ্ঞতা একমাত্র বিএনপির রয়েছে। অতীতের কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ধানের শীষকে বিজয়ী করবেন।
সভায় সকল ইউনিয়ন, পৌরসভা উপজেলা, জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রবেশ মুখে উপচে পড়া ভিড় দেখে হাজার হাজার মানুষ বাজারে অবস্থান নেয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

চালককে মারধরের অভিযোগ : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধে ভোগান্তি

রাজশাহী নগরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৭

আট মাস অতিবাহিত হলেও নিয়োগ হয়নি রুয়েটের উপাচার্য

রাজশাহী নগরীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লাদাখ সীমান্তে পরিস্থিতি ভাল নয়, মোতায়েন করা হয়েছে আরও সেনা,

লাদাখ সীমান্তে পরিস্থিতি ভাল নয়, মোতায়েন করা হয়েছে আরও সেনা

রাজশাহীতে ইফতার মাহফিলে শেখ হাসিনাকে ফেরানোর শপথ, ভিডিও ছড়ালো ফেসবুকে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় মহিষ জব্দ

“নগর উন্নয়নের রূপরেখা: ৩৮ দাবিতে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ঘোষণাপত্র”

শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল