সোমবার , ৬ মে ২০২৪ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অপহরণকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মে ৬, ২০২৪ ২:২১ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে অপহরণকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতে শাহমখদুম থানা পুলিশ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। অপহরণকারী চক্রের এসব সদস্যরা মূলত জমিজমা বা পারিবারিক দ্বন্দ্ব থাকা পরিবারের সাথে যোগাযোগ করে টাকার বিনিময়ে অপহরণ করে থাকে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলো- রাজন ইসলাম (২৪), আশিক ইসলাম (২১), জাহিদ হাসান (১৯), দীপ্ত মোল্লিক (১৯), সোহানুর রহমান জয় (২০), সাদমান সাদিক (১৯), আকাশ ইসলাম আরিফ (১৮) ও সিহাব হোসেন (১৮)।
নগর পুলিশ জানায়, রাজশাহী নগরীর বেলপুকুর থানার ধাদাশ গ্রামের জারমান আলীর ভাগনে আসামি রাজন ইসলামের সাথে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। জারমান আলী গত ৫ মে রোববার সকালে বাড়ি থেকে লেগুনা যোগে রাজশাহী সিটি হাটে যাচ্ছিলেন। তিনি নগরী’র শাহমখদুম থানার আমচত্বর এলাকা পৌঁছালে তার ভাগনে রাজন ইসলামসহ অন্যান্যরা জারমান আলীকে লেগুনা থেকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে। তারা নওদাপাড়া এলাকায় পৌঁছালে জারমান আলী চিৎকার শুরু করেন। এসময় অপহরণকারী চক্রের সদস্য রাজন চাকু দিয়ে জারমান আলীর পেটে আঘাত করে। একই সাথে অন্যান্যরাও জারমান আলীকে মারপিট করে আহত করে। এসময় জারমান আলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। এব্যাপারে পরে জারমান আলীর ভাই নগরীর শাহমখদুম থানায় একটি মামলা দাওেয়র করেন।
মামলার প্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশের একটি দল অপহরণকারী চত্রের সদস্যদের গ্রেফতার অভিযান শুরু করে।
শাহমখদুম থানা পুলিশের ওই দল রোববার দিবাগত রাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইফতেখার আলম বিশাল
০৬/০৫/২৪

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন

গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইউএস অ্যাগ্রিমেন্ট রাজশাহী থেকে লুটে নিয়েছে ৩০০ কোটি

সবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল রাজশাহী গঠনের আহ্বান

রুয়েটে ৭৩ জন শিক্ষকের চূড়ান্ত গবেষণা প্রতিবেদন উপস্থাপন

গণপূর্ত সচিব ওয়াছি উদ্দিনের মেয়াদ বাড়লো এক বছর

রাজশাহী বালিয়াপুকুর বিদ্যানিকেত স্কুলে ব্যাপক অনিয়মের অভিযোগ কমিটির বিরুদ্ধে

ইতিহাসে বিচারের মুখোমুখি হওয়া রাষ্ট্রপ্রধানরা

নগরীতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহার, কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধন

নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন