রবিবার , ৫ মে ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বজ্রপাত থেকে বাঁচার ‘কৌশল’ জানাল আবহাওয়া অফিস

প্রতিবেদক
সনি নিউজ
মে ৫, ২০২৪ ৭:৩৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রোববার (৫ মে) আবহাওয়ার সব শেষ খবর জানাতে আগারগাঁওয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
বজ্রপাতে প্রাণহানির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনোয়ার হোসেন জানান, সারা দেশে বজ্রপাত অনেক বেড়ে গেছে। বজ্রপাত এখন যে অবস্থায় গেছে।

সে জন্য সরকার একে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। এই বজ্রপাতে শুধু মানুষ নয়, অনেক পশুপাখিও প্রাণ হারাচ্ছে। এ মৌসুমে বৃষ্টিপাত ও বজ্রঝড় হয়। সেই সঙ্গে বজ্রপাতের খুবই আশঙ্কা রযেছে। নানা কারণে বজ্রপাত বেড়ে গেছে। সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে হতে পারে, ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও হতে পারে। আবার বৃক্ষ, পাহাড় ও পরিবেশ বিভিন্ন কারণে বিনষ্ট হওয়ার কারণেও হতে পারে।

বজ্রপাত থেকে বাঁচার কৌশল উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীব্যাপীই এই কৌশল অনুসরণ করা হয়। সেটা হলো বিদ্যুৎ চমকাতে দেখার ৩০ সেকেন্ডের মধ্যে যদি বজ্রপাতের শব্দ শুনতে পান তাহলে বুঝবেন সেটা আপনার দিকে আসছে বা সেটার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর যদি দেখেন বিদ্যুৎ চমকানোর ৩০ সেকেন্ড পর শব্দটা পেয়েছেন তাহলে বুঝবেন সেটা আপনার থেকে দূরে সরে যাচ্ছে। সে সময় যদি নিরাপদ আশ্রয়ে না থাকেন তাহলে এক আঙ্গুলের ওপর ভর করে বসে পড়তে হবে। এবং সেটা দ্বারা অনেক ক্ষয়ক্ষতি কমতে পারে। মানুষকে এটা বেশি বেশি করে জানাতে হবে।

তিনি আরও বলেন, বজ্রপাতের সময় যেন মানুষ ঘর থেকে বের না হয়। যদি বাইরে থাকে তবে গাছ বা বিদ্যুতের খুঁটির কাছে যেন না থাকে।

চলমান দাবদাহের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের বিষয়ে মনোয়ার হোসেন বলেন, আগামীকাল সোমবার রাজশাহী ও খুলনায় দাবদাহ চলমান থাকার আশঙ্কা রয়েছে। তবে রাজধানীসহ অন্যান্য বিভাগীয় অঞ্চলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। ঢাকার তাপপ্রবাহ মৃদু থেকে মৃদু হয়ে আগামীকাল থেকে দাবদাহ পুরোপুরি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের মাঝামাঝি সময়ের পর ফের বাড়তে পারে তাপমাত্রা, তবে তা দীর্ঘ সময়ের জন্য বা বিস্তর এলাকার জন্য হবে না।

সারা দেশে বৃষ্টিপাতের বিষয়ে তিনি জানান, গতকাল শনিবার ময়মনসিংহের ৮৩ মিলিমিটার, নেত্রকোনায় ৬৭ মিলিমিটার ও সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ মে) প্রচন্ড তাপদাহের মধ্যে বৃষ্টির সময় বজ্রপাতে সারা দেশে ১১ জনের মুত্যু হয়েছে। আর চলতি বছরে এখন পর্যন্ত ২২ জন বজ্রপাতে মারা গেছেন বলে জানিয়েছে ডিজাস্টার ফোরাম।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পূর্ণমন্ত্রী দাবিতে জোরালো আলোচনা, প্রত্যাশার কেন্দ্রে মিজানুর রহমান মিনু

রাজশাহী নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই চিকিৎসক নিহত

সাঈদ হত্যার আসামি তথ্য গোপন করে হাইকোর্টে জামিন, নিরাপত্তাহীনতায় নিহতের পরিবার

“শত্রুতায় থেমে গেল মাঠের ঘাম, রাজশাহীতে হার মানলেন এক পরিশ্রমী কৃষক”

রাজাহীতে মাছরাঙ্গা টিভির সাংবাদিক গোলাম রাব্বানীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

বিএনপির রাজশাহী মহানগর কমিটিতে দায়িত্ব পেলেন যারা

আবাদী জমিতে অতিরিক্ত রাসয়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে বাড়ছে অম্লত্ব, জানেনা সাধারণ কৃষক

রাজশাহীতে বাসায় ঢুকে লাগাতার গুলিবর্ষণ, যুবদল নেতার বাবা নিহত

দুই বছর একসাথে থাকার পর বিয়ের কথা বলায় ৩৫ টুকরো

নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রাসিক মেয়র