Wednesday , 17 April 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি

প্রতিবেদক
সনি নিউজ
April 17, 2024 10:37 am

অনলাইন ডেস্ক: প্রার্থনা ফারদিন দীঘি। ঈদে তার অভিনীত কোনো সিনেমা মুক্তি না পেলেও রীতিমতো আলোচনায় রয়েছেন তিনি। কারণ, শোবিজ অঙ্গনের আকাশে-বাতাসে গুঞ্জন তিনি নাকি জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম করছেন! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে বিষয়টি খোলাসা করেছেন দীঘি।

তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যা। এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু। একই অনুষ্ঠানে দীঘি আরও বলেন, আমি কোনো প্রেম করছি না। এটা আমার দ্বারা আসলে সম্ভব না।

শিশুশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

তিনি বলেন, আমার মনে হয়, মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম- পার্থক্য শুধু স্ক্রিনেই। এ ছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না। এটাতে যে পরিশ্রম দিই, আমি কিন্তু মূলধারার সিনেমায়ও একই পরিশ্রম দিচ্ছি। গল্পও সে রকমই হচ্ছে। বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং। দুই জায়গায়ই খুব ভালো কাজ হচ্ছে।

চলতি বছর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব কন্টেন্ট ‘গাইয়া’ দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন দীঘি। এতে তার বিপরীতে অভিনয় করেন খায়রুল বাশার। এ ছাড়া বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ অভিনয় করেও দর্শকদের নজর কাড়েন এই লাস্যময়ী অভিনেত্রী।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তানোরে র‌্যাবের অভিযানে ১৪৬ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাংবাদিক হত্যায় শাস্তি হয় না, এ ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে

রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মামলা থেকে অব্যাহতি পেলেন পিনাকী ভট্টাচার্য

আরআরইউ’র উদ্যোগে বনভোজন ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী

নগরীকে ঢেলে সাজানো ও রাস্তা-ঘাটের আমুল পরির্বতন এনেছিলেন মিনু

কারাবন্দী নেতাদের মুক্তি না দিলে রাজশাহীর আন্দোলন গণবিস্ফোরণে রুপ নেবে মিনু

রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

রাবিতে ছাত্রলীগ নেতাকর্মী ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ঈদের দিন সন্ধ্যা ৭টার মধ্যেই নগরীর শতভাগ বর্জ্য অপসারণ, আবারো রেকর্ড রাসিকের