সোমবার , ১৫ এপ্রিল ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে দুইজন টিকেট কালোবাজারিকে ধরেও টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া অভিযোগ

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১৫, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে দুইজন টিকেট কালোবাজারিকে ধরেও ৬০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বোয়ালিয়া থানার এসআই আবু তাহেরের বিরুদ্ধে।

গত শনিবার ১৩ এপ্রিল রাত ৮টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল ঢাকা বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বোয়ালিয়া থানাধীন শিরোইল বাস্তহারা এলাকার রনি অরফে দাতাল রনি ও চন্দ্রিমা থানাধীন হাজরাপুকুর এলাকার গোলাম মুস্তফা।

নাম প্রকাশে অনিচ্ছুক টিকেট কালোবাজারি চক্রের এক সদস্য জানান, গত ১৩ এপ্রিল শিরোইল ঢাকা বাসটার্মিনাল এলাকা থেকে প্রথমে দাতাল রনিকে আটক করে এসআই আবু তাহের। পরে রনি মুস্তফাকে দেখিয়ে দিলে তাকেও আটক করা হয়। এসময় অনলাইন থেকে সংগ্রহ করা তাদের ওয়াটসঅ্যাপ থেকে ট্রেনের অসংখ্য টিকেট জব্দ করে পুলিশ।

আটকের পর তাদের দুইজনকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় মঠপুকুর এলাকায়, তারপর গনপাড়া তুলা পট্টিতে নিয়ে গিয়ে সেখানে চলে দেনদরবার। প্রথমে ৪০ হাজার টাকায় মিটমাট হয়। পরে শিরোইল কলোনি এলাকার কুখ্যাত দালাল আলিম এঘটনায় অংশগ্রহন করলে আরও ২০ হাজার টাকা বৃদ্ধি হয়। সর্ব মোট ৬০ হাজার টাকা নগদে ও বিকাশের মাধ্যমে পরিশোধ করার পর ঐদিন গভির রাতে রনি ও মুস্তফাকে ছেড়েদেন এসআই আবু তাহের।

চক্রের আরেক সদস্য জানান, রনি ও মুস্তফাকে আটকের সময় মুস্তফার বিকাশ একাউন্ট থেকে ২০ হাজার ও রনির একাউন্ট থেকে ৭ হাজার টাকা বের করে নেওয়া হয়। পরে আমি মুস্তফার একাউন্টে আরও ২০ হাজার টাকা বিকাশ করি। এছাড়াও একটি নগদ এজেন্ট নম্বরে ৮ হাজার এবং আলিম দালালের বিকাশে ৫ হাজার প্রদান করি। এভাবে তাদের দাবিকৃত মোট ৬০ হাজার টাকা পরিশোধ করার পর দুইজন টিকেট কালোবাজারিকে মুক্তি দেন এসআই আবু তাহের।

এদিকে মুস্তফা ও রনির ওয়াটসঅ্যাপে অনলাইন থেকে সংগ্রহ করা অসংখ্য টিকেট জব্দ হলেও তা সম্পূর্ণ অস্বীকার করেন এসআই আবু তাহের। তিনি বলেন, তাদের কাছ থেকে কোন টিকেট পাওয়া যায়নি। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া টাকা নেওয়ার বিষয়টি সঠিকনা বলেও জানান তিনি।

এব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ন কবির বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এঘটনা সঠিক হলে এসঅই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে আউয়াল বলেন, সমস্যা নেই আমি আপনাকে বিজয়ী ঘোষণা করে দেব!

প্রকৌশলীদের চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে: রুয়েট উপাচার্য

ইমরানকে খাঁনকে পুলিশের হাতে তুলে দিল পাক রেঞ্জার্স

মাদক-সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব, রাজশাহীতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং

তারেক রহমান সরকার গঠন করলে মুক্ত সাংবাদিকতার সুযোগ পাবে: শাহজাহান

রাজশাহীতে হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা সংস্কার করল স্কুলশিক্ষার্থীরা

বাগমারায় ‘গোল্ডেন ডিপিএস’ প্রতারণা: মামলা করতে গিয়েও হামলার শিকার ভুক্তভোগীরা

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাদক-সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: রাজশাহী রেঞ্জ ডিআইজি