Friday , 29 March 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়

প্রতিবেদক
সনি নিউজ
March 29, 2024 6:48 am

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুর ২টায় নৌ সদর দপ্তরে নৌবাহিনীর প্রধানের সঙ্গে এই সাক্ষাৎ ও মতবিনিময় করেন রাসিক মেয়র মহোদয়। এ সময় রাসিক মেয়র মহোদয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করেন নৌপ্রধান।

এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, দীর্ঘ প্রচেষ্টার পর সম্প্রতি রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট অব কল এবং ভারতে মুর্শিদাবাদের মায়া বন্দর থেকে সুলতানগঞ্জ পর্যন্ত নৌপথে পণ্যবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। এই নৌপথে বাণিজ্য রাজশাহী শহর হয়ে পাবনার ঈশ্বরদী হয়ে আরিচা পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। রাজশাহী শহরে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপন কাজের অগ্রগতি হচ্ছে। এই সম্পূর্ণ নৌরুটি চালু হয়ে উভয় দেশ লাভবান হবে এবং রাজশাহীর অর্থনীতি গতিশীল এবং কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এ ব্যাপারে সহযোগিতা প্রয়োজন। এ সময় এ ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেন নৌপ্রধান।

সভায় রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব লেঃ জেনারেল (অব:) আবুল হোসেন এবং নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার-বিচারকের নির্দেশে আদালতে আরএমপি কমিশনার

১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীতে কর্মসংস্থান বিষয়ক ইএসডিও-রেসকিউ প্রকল্পের সভা অনুষ্ঠিত

‘গঠনমূলক সম্পর্ক নষ্ট করে’ এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক

‘গরুর দুধের’ কারণেই নষ্ট হলো ট্রাম্প-মোদির বন্ধুত্ব?

আরইউজের একাংশের আহ্বায়ক কমিটি গঠন

রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

Design is not just what it looks like and feels like and feels.