Sunday , 10 March 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের অভিযান অব্যাহত

প্রতিবেদক
সনি নিউজ
March 10, 2024 6:40 pm

নিজস্ব প্রতিবেদক: সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ট্রেড লাইসেন্স পরিদর্শনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ট্রেড লাইসেন্স পরিদর্শনে অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, নগর ভবন থেকে নিউমার্কেট হয়ে সাগরপাড়া হয়ে আলুপট্টি স্বচ্ছ টাওয়ার হয়ে সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে মনি চত্বর হয়ে রাজশাহী কলেজ পর্যন্ত রাস্তা ও ফুটপাতের উপরে গড়ে ওঠা প্রায় ১০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে রাস্তা ও ফুটপাতে রাস্তা কিছু মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল নগর ভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়। এছাড়াও সাহেব বাজার জিরো পয়েন্টে কড়াইকারী নামে একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ২টি ফায়ার এক্সটিংগুইসার ও ট্রেড লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে সীলগালা করা হয়। এ সময় লাইসেন্স ইন্সপেক্টর কর্তৃক প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স চেক করা হয়। অভিযানকালে ১৫টি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় নোটিশ প্রদান করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে কুখ্যাত মাদক ব্যাবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার গ্রেফতার

রামেক হাসপাতালে সিন্ডিকেটের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন, ‘ফ্যাসিস্ট মুক্ত’ করার দাবি

রাজশাহীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা: কথিত ‘এসপি দম্পতির’ বিরুদ্ধে অভিযোগ 

ঘরোয়া উপায়ে ত্বকের সমাধান, যেভাবে ফিরবে জেল্লা

ডিলাদের সহায়তায় সীমান্তের ফেনসিডিল যাচ্ছে ঢাকা-গাজীপুরে

ডিলাদের সহায়তায় সীমান্তের ফেনসিডিল যাচ্ছে ঢাকা-গাজীপুরে

শব-ই-বরাত উপলক্ষে রাজশাহীতে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

জেল হত্যা দিবসে আরডিএ কর্মচারী লীগের দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত

জেল হত্যা দিবসে আরডিএ কর্মচারী লীগের দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত

শুকরিয়া গ্রেনেড-বোমার মুখোমুখি হয়েও বেঁচে আছি, মানুষের সেবা করতে পারছি’

২ কেজি গাঁজাসহ পুলিশ সদস্য আটক