Wednesday , 6 March 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চন্দ্রিমা থানার অভিযানে মোটরসাইকেলসহ ৩ চোর গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
March 6, 2024 3:54 am

ইফতেখার আলম বিশাল: মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা পুলিশ।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে বাঘা থানার মাজার গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন, চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুব আলম।
গেফতারকৃতরা হলো নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন টিকাপাড়া এলাকার মৃত সুজনের ছেলে আশিক (২৪), বুলবুলের ছেলে শিমুল (২১) ও রামচন্দ্রপুর বাশার রোড এলাকার মো: আলমগীর হোসেনের ছেলে মাহমুদ হাসান (২১)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি লাল রঙের এপাচি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

মাহবুব আলম বলেন, গত ৪ মার্চ চন্দ্রিমা থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় একটি মামলা হয়। মামলা তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানা যায়, চক্রের সদস্যরা বাঘা থানা এলাকার মাজার গেটে অবস্থান করছে।
পরে বাঘা থানার সহায়তায় তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, রাজশাহীর জামালপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি কুষ্টিয়া নিয়ে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে।

এঘটনায় বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত