শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঘরের কাছে মিয়ানমারের গুলি ভালো লক্ষণ নয়: ড. ইউনূস

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মিয়ানমারের বন্দুকের গুলি যখন গায়ের ওপর লাগছে, ঘরের কাছে পড়ছে, এটা খুব ভালো লক্ষণ নয়। বাংলাদেশের সীমান্তে বলে মিয়ানমারে সৃষ্ট সংকটের জন্য আমরা বহুলভাবে সাফার করব। লক্ষণ থাকতে থাকতেই সমাধানে উদ্যোগ নিতে হবে।

গতকাল শুক্রবার জার্মানিভিত্তিক ডয়চে ভেলের খালেদ মুহিউদ্দীন জানতে চায় অনুষ্ঠানে রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ইউনূস মনে করেন, এটি ব্যাপক বিষয়। শুধু রোহিঙ্গা না, পুরো বার্মা একটা জটিল জিনিস।

এ সংকট থেকে উত্তরণের পথও বাতলে দিয়েছেন ড. ইউনূস, এখন থেকেই ঠিক করতে হবে, কিভাবে এটার নিষ্পত্তি হতে পারে। যারা পৃথিবীর বিভিন্ন নীতিমালা গ্রহণ করেন এগুলো সমাধানের জন্য…সেই উদ্যোগ নিতে হবে। আমরা শুধু দর্শক হিসেবে থেকে গেলে হবে না। আমাদের অ্যাকটিভ অ্যাকশনে যেতে হবে।

অনুষ্ঠানে সঞ্চালক খালেদ মুহিউদ্দীন জানতে চান, বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস ও সামাজিক ব্যবসা পরিচালনার আমন্ত্রণ থাকলেও ড. মুহাম্মদ ইউনূস কেন বাংলাদেশে থাকছেন? জবাবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস বলেন, তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই? এমন কুসন্তান হলাম আমি যে, আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে? আমি এই দেশের সন্তান, এ দেশেই থাকব।

গণতন্ত্র নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না, আমরা গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, ন্যায়-নীতির পক্ষে। এগুলো না থাকলে তো জাতি হিসেবে আমরা টিকে থাকবো না।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে ৫ কেজি হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কম দামে মাংস-ডিম-দুধ সরবরাহে নীতি সহায়তা চান উদ্যোক্তারা

কম দামে মাংস-ডিম-দুধ সরবরাহে নীতি সহায়তা চান উদ্যোক্তারা

GDPR Misconceptions Explained

রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ধুমকেতু ট্রেনের বগিতে আগুন

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন তারেক রহমান: এমপি মিলন

রাজশাহী রেলওয়ে হাসপাতালে ৭ কোটি টাকার অনিয়ম: খতিয়ে দেখতে দুদকের অভিযান

রাজশাহী রেলওয়ে হাসপাতালে ৭ কোটি টাকার অনিয়ম: খতিয়ে দেখতে দুদকের অভিযান

রাজশাহী জেনারেল হাসপাতালে ১০ কোটি টাকা আত্মসাৎ: ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের বিস্ফোরক অভিযোগ

জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত লোহা গড়ায় ঈদ পূর্ণমিলনী ও নির্বাচন প্রচারণা অনুষ্ঠিত

পুঠিয়ায় বাজারে নৈরাজ্য: প্রশাসনের অভিযানে ব্যবসায়ীদের অর্থদণ্ড