• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Headline
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভাষা শহীদদের স্মরণে রাজশাহী সাংবাদিক সংস্থার শ্রদ্ধাঞ্জলি

সনি নিউজ / ৩২৮ Time View
Update : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান শহীদ দিবসে সকল ভাষা শহীদদের স্মরণে রাজশাহী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সাংবাদিক সংস্থার (আরজেএ) সাংবাদিক ও সহযোগী সদস্যবৃন্দ।

একুশের প্রথম প্রহর ১২ টা এক মিনিটে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সাংবাদিক সংস্থার আহবায়ক মো. আজিবর রহমান ও সদস্য সচিব ফয়সাল আহমেদ।

পুষ্পস্তবক অর্পণের সময় আরও ছিলেন, আরজেএ’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অন্যতম সদস্য কাজী আসাদুর রহমান টিটু, খোসরুল আরুন নোমানী (সাগর), চিস্তি শামীম পারভেজ, মো. রাহাত আলী মাসুদ,  মো. আল-আমিন, পাভেল ইসলাম মিমুল, ফয়সাল আহমেদ রিচার্ড,মাহতাব আলী, সাঈদ সনু, সুমন রেজা, আব্দুল আওয়াল সহ প্রমুখ সাংবাদিকবৃন্দ।

সহযোগী সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের ২,৩,৪ এর সংরিক্ষিত মহিলা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারজানা হক, সামিউল ইসলাম সামু, কমল, আরিফুল ইসলাম আরিফ, মো. জনি সহ বেশকিছু শুভাকাঙ্খী।

এর আগে রাজশাহী সাংবাদিক সংস্থার রেলগেটে অবস্থিত কার্যালয়ে শহীদদের আত্মার শান্তির উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত প্রার্থণা করা হয়। এরপর কার্যালয় থেকে পুষ্পস্তবক ও ব্যানার নিয়ে রাজশাহী কলেজের শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন সাংবাদিক সংগঠনটির নেতৃবৃন্দরা।

সনি বাংলা ডট কম/ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category