Wednesday , 14 February 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে মিথ্যা মামলা, হামলা ও ষড়যন্ত্রকারী রিনার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
সনি নিউজ
February 14, 2024 10:45 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মিথ্যা মামলা, হামলা ও ষড়যন্ত্রকারী রিনার বিরুদ্ধে মানববন্ধন করেছে ১৯ নং ওয়ার্ড এলাকাবাসী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নগরীর কামরুজ্জামান চত্বরে (রেলগেটে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন ভুক্তভোগী এলাকাবাসী সহ সকল স্তরের জনগণ।

জানা যায়, চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি এলাকার আওলাদের স্ত্রী রিনা বেগম একই এলাকার এবং একই পরিবারের সকলকে জড়িয়ে থানায় এবং পুলিশ কমিশনার বরাবর ষড়যন্ত্রমুলক মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন। অভিযোগে তিনি উল্লেখ করছেন তার মেয়ের সাথে বিয়ে না দেওয়ায় প্রতিপক্ষ রানা, হিরা ও ফালাক তাদের ওপর হামলা চালাচ্ছে।

এদিকে হামলার ঘটনাটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট বলে দাবি করছেন ভুক্তভোগীরা।
অভিযোগের পর এলাকাবাসীদের মাঝে দেখা দেয় সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া। ভুক্তভোগী ও সাক্ষীর অগোচরে এমন অভিযোগ হওয়ায় এর প্রতিবাদ ও অভিযোগ প্রত্যাহারে দাবি জানিয়ে এ মানববন্ধন করেন এলাকাবাসী।

এদিকে একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে রিনা বেগম তার নিজের গেটে বাড়ি দিচ্ছেন আর ৯৯৯ ফোন দিয়ে চিৎকার করে বলছেন স্যার আমাকে বাচান, আমাকে মেরে ফেল্ল। অথচ ঘটনাস্থলে কোন ব্যক্তিই উপস্থিত ছিলেন না। পরক্ষণেই গেট খুলে উকি মেরে দেখেন এবং গেট নিজেই লাগিয়েদেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, রিনা একজন সুদ কারবারি, ফাসাদি ও ষড়যন্ত্রকারী মহিলা। সে নিজের আধিপত্য বিস্তারের লক্ষে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে রাখেন। সে বাসা থেকে বের হলে মনে হয় একজন সন্ত্রাসী বের হচ্ছে। স্থানীয়রা তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায়। এলাকায় অন্যের ঝগড়া বিবাদ মিটানোর পরিবর্তে নিজের ঘাড়ে নিয়ে ঘটনাটিকে বড় করার চেষ্টা করেন তিনি। এখানেই শেষ না, বর্তমানে তার দুই মেয়েকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চাই। নিজের এবং মেয়ের গায়ের কাপড় ছিড়ে শ্লীলতাহানির অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করছেন।

এলাকার যুবসমাজ রয়েছে ব্যাপক হুমকির মুখে। এছাড়া রিনার ছোট ভাই আলিম, সে একজন পুলিশের সোর্স এবং এলাকায় থানার ওসি হিসেবে পরিচিত অর্জন করেছে। তার বাসাবাড়িতে তিনজন পতিতা রেখে ব্ল্যাকমেইল করা ও মাদকের পেশা পুরনো হলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়না।
এলাকার নিরীহ মানুষকে মাদক ও নারী দিয়ে ফাসিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এখন ব্যবসায় পরিনত হয়েছে তাদের।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, রিনা বেগম একজন দুর্ধর্ষ নারী। তার হাত থেকে মানুষ বাঁচতে সবসময় দূরে থাকে।

কোনো কিছু হলেই কারণে-অকারণে মামলা ও মিথ্যা অভিযোগ করেন তিনি। মামলা ও অভিযোগ যেন তার নেশা। মামলা করে মানুষের কাছ থেকে হাতিয়ে নেন নগদ অর্থ। সাক্ষীরাও মামলার মিথ্যা সাক্ষী দিতে না গেলে দেখান ভয়।

মানববন্ধনে মিথ্যা মামলার বাদীর শাস্তির ও মামলা প্রত্যাহারে দাবি জানানো হয়। পুলিশ কমিশনারের দৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা এবং তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধনে এলাকার দুই শতাধিক জনগণ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন

অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন খন্দকার হাসান কবির

‘জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে

রাজশাহীর বাগমারায় ব্যাপক আকারে ফসলি জমিতে খনন করা হচ্ছে পুকুর

রাজশাহীর বাগমারায় ব্যাপক আকারে ফসলি জমিতে খনন করা হচ্ছে পুকুর

১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

একদিনের ব্যবধানে ফের দখল গুলিস্তানের ফুটপাত

ঢাকায় ‘বেনাপোল এক্সপ্রেসে’র ৫ বগিতে আগুন, নিহত ৪

গোসলের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

রাজশাহীতে ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৬৬ হাজারের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা