শুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নওগাঁ-৫ আসনে নৌকার পাঁচটি ক্যাম্পে দুর্বৃত্তের আগুন ও ভাংচুর

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৫, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রাচারণার শেষ দিনে নওগাঁয় নৌকা মার্কার পাঁচটি নির্বাচনী ক্যাম্পে আগুন ও ভাংচুর করার অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাতে সদর -৫ আসনের পৌর এলাকার দুটি, শৈলগাছি ইউনিয়নের দুটি এবং চন্ডিপুর ইউনিয়নের একটি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সুত্রে জানা যায়- ভোর রাতে কে বা কাহার পৌর এলাকার চকপ্রসাদ হিন্দুপাড়া ও আনন্দ নগর মধ্যপাড়া এলাকার দুটি ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাংচুর চালিয়েছে। অপরদিকে সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের চকচাপাই ও মাস্টারের মোড় এবং চন্ডিপুর ইউনিয়নের একটি ক্যাম্পে ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে ঘটনা ঘটায় কাউকে শনাক্ত করা যায় নি বলে জানান তারা।

এ বিষয়ে সদর মডেল থানা অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান- রাতে কে বা কারা হঠাৎই সেখানে আগুন ধরিয়ে দেয় এবং ভাংচুর চালায়। এতে ওই ক্যাম্পের ব্যানার ও পোস্টার পুড়ে যায় এবং ক্যাম্পটি ভেঙ্গে দেয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি চেয়ার-টেবিল। ওসি আরো জানান, অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন