শুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সড়ক দুর্ঘটনায় নিহত মানসিক প্রতিবন্ধী মহিলার পরিচয় জানতে চায় আরএমপি

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ২৯, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার থানার খড়খড়ি বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ৪২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী মহিলা নিহত হয়। নিহত সেই মানসিক প্রতিবন্ধীর পরিচয় জানতে চায় আরএমপি।

আজ ২০ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ৬ টায় মতিহার থানার খড়খড়ি বাইপাস সড়কে গ্যাস পাম্পের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী মহিলার লাশ উদ্ধার করে মতিহার থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ দিন যাবত খড়খড়ি এলাকায় এই মানসিক প্রতিবন্ধী মহিলা এসে আশ্রয় নেয়। স্থানীয় লোকজন তাঁর নাম ঠিকানা জানতে চাইলে সে কোনো কথা বলে না বলে জানা যায়। মহিলাটি রাতে বেলায় প্রায় মহাসড়কে হাঁটাহাঁটি করত। আজ সকাল ৬ টায় লাশটি মতিহার থানার খড়খড়ি বাইপাস সড়কে পড়ে থাকতে দেখে পথচারীরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে বিষয় জানান। ‘৯৯৯’-এর ফোন পেয়ে মতিহার থানা পুলিশ মহিলাটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেলে প্রেরণ করে।

মহিলাটির মাথা ও পা থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিতে আসা কোনো ট্রাকের ধাক্কার ফলে মহিলাটির মৃত্যু হয়েছে। এ সংক্রান্তে মতিহার থানায় সড়ক পরিবহণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

যদি কোনো ব্যক্তি উক্ত মানসিক প্রতিবন্ধী মহিলার পরিচয় অথবা সন্ধান জেনে থাকেন, তাহলে নিম্নোক্ত ঠিকানা ও ফোন নাম্বারে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
অফিসার ইনচার্জ মতিহার থানার মোবা: ০১৩২০-০৬১৬২৩ ও আরএমপি কন্ট্রোল রুম, মোবা: ০১৩২০-০৬৩৯৯৮।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আউটসোর্সিংএ সফল এক তরুণের গল্পে অনুপ্রাণিত হাজার তরুণ

রুয়েটে ‘কোঅর্ডিনেশন মিটিং ফর সাপোর্ট সার্ভিস’ বিষয়ক সভা অনুষ্ঠিত

৪৭ বছর পর এশিয়া কাপ খেলতে হলে যা করতে হবে বাংলাদেশকে

রিকশাচালকদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা! ধরা পড়লেন যেভাবে

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজশাহীতে ২০০ গ্রাম হেরোইনসহ দম্পতি গ্রেফতার

রাজশাহী নগরীতে ৩টি ওয়ান শুটারগানসহ ভ্যান চালক গ্রেফতার

নদীর বাঁধ খুলে দেওয়ায় গভীর রাতে উত্তাল রাজশাহী, ভারতবিরোধী স্লোগান

জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত লোহা গড়ায় ঈদ পূর্ণমিলনী ও নির্বাচন প্রচারণা অনুষ্ঠিত