রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটের ক্লাস রুমগুলোকে গ্রীন ও স্মার্ট করা হবে

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৯, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশান ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগকে আর্কিটেকচার ভবনে স্থানান্তর উদ্বোধন করা হয়েছে আজ রবিবার বিকেলে। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নতুন ভবনে এই বিভাগের স্থানান্তর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রুয়েটের ক্লাস রুমগুলোকে গ্রীন ও স্মার্ট করে গড়ে তোলা হবে। এছাড়া বিইসিএম বিভাগে জরুরিভাবে ল্যাব স্থাপনেরও নির্দেশনা দেন উপাচার্য।

বিইসিএম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী। সঞ্চালনা করেন প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন বিভাগের প্রধান, দপ্তর ও শাখা প্রধান এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিইসিএম বিভাগটি এতোদিন পুরকৌশল বিভাগের ট্রান্সপোর্টেশন ল্যাবের দ্বিতীয় তলায় একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিভাগটির পরিসর বৃদ্ধি পাওয়ায় তা আর্কিটেকচার ভবনের চতুর্থ তলায় স্থানান্তর করা হয়েছে। এর ফলে একাডেমিক ও গবেষণা কার্যক্রম এখন থেকে আরো সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষেই হউক”: যুবদল নেতা আরিফুজ্জামান সোহেলের নতুন পোস্টার

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে সমন্বিত উদ্যোগ, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান

”পরিচালক কিছু করতে পারবে না”-রাজশাহী মেডিকেল কলেজে নার্সদের দুর্ব্যবহার ও অবহেলার অভিযোগ

Every day, in every city and town

রুয়েটে সিরামিক অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

দেশ দীর্ঘ প্রতীক্ষার অবসান মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন সন্তান

বর্ণিল আয়োজনে রাজশাহী মহানগর পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাসেল ভাইপার দেশজুড়ে একটি আতঙ্কের নাম; দংশনের শিকার হলে কী করবেন