রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাইডেনের কথিত উপদেষ্টা আরেফী বিমানবন্দরে আটক

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৯, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। আটকের পর তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি বাংলাদেশি আমেরিকান। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। যুক্তরাষ্ট্রে বাস করলেও তিনি মাঝেমধ্যেই দেশে আসেন।

এর আগে, গতকাল শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তার পাশে বিএনপি নেতা ইশরাক হোসেনকেও দেখা গেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

ডিবির এক কর্মকতা বলেন, তাকে বিমানবন্দর থেকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। গতকালের ঘটনাসহ বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের

রাজশাহীতে শিল্প-বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ী সম্মেলন

সংসদ এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরাতে আল্টিমেটাম

সংসদ এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরাতে আল্টিমেটাম

লক্ষ্মীপুর মোড়ে সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি, এক ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রকৌশল বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক: দায়িত্ব পালনে অবহেলা নয়

জামায়াতকর্মীর লাঞ্ছনার অভিযোগে রাজশাহীতে ঘন্টাব্যাপী মানববন্ধন

রাজশাহী নগরীতে ৪ নারীসহ ৮ ভুয়া সাংবাদিক গ্রেফতার

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসসায়ী গ্রেপ্তার

Everything You Wanted to Know About TECHNOLOGY and Were Afraid To Ask

রাজশাহী নগরীতে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা