শুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১৩, ২০২৩ ৫:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সব লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমের মহান ব্রতে দায়িত্ব পালনের জন্য ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেছেন, রাষ্ট্র ও জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব।
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশের কর্মপরিধি বেড়েছে। সেই সঙ্গে পরিবর্তিত হচ্ছে অপরাধ সংঘটনের কৌশল। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনীকে যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৯তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)- ২০২১ ব্যাচের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পদক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি এ কথা বলেন।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ৯৯৯ নম্বরে জনগণের আস্থার জায়গা দখল করে নিয়েছে। দেশ গঠন ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে জনবান্ধব ও সেবাধর্মী পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে। নবীন পুলিশ অফিসার হিসেবে মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে পুলিশকে হতে হবে জনগণের আস্থার প্রতীক, জনগণের পুলিশ।

তিনি বলেন, নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর যেকোনো দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে। বাংলাদেশ আজ সব প্রতিবন্ধকতা জয় করে একটি স্থিতিশীল, জঙ্গিমুক্ত, মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিত। বর্তমান সরকার পুলিশের জনবল বাড়ানো, আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের মান উন্নয়ন করে বাংলাদেশ পুলিশকে একটি বিশ্বমানের আইনি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়ন ও ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বাংলাদেশ পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

করোনা মহামারিকালে বাংলাদেশ পুলিশের সুমহান আত্মত্যাগ ও অনবদ্য অবদানের কথা উল্লেখ করে আইজিপি বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯- এ কোয়ারেন্টিনে বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি খাবার সরবরাহ থেকে শুরু করে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করে বাংলাদেশ পুলিশ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে।

বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মীর রেজাউল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সমাপনী কুচকাওয়াজ শেষে আইজিপি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পদক দেন।

পদকপ্রাপ্তরা হলেন, বেস্ট ক্যাডেট সঞ্জয় কুমার কুণ্ডু, বেস্ট একাডেমিক আনিকা তাবাসসুম, বেস্ট ইনফিল্ড এক্সিকিউটিভ রাবেয়া বসরী আঁখি, বেস্ট শ্যুটার তূর্ন মোহাম্মাদ মুহতাসিম এবং বেস্ট সুইমার মো. তৌফিকুজ্জামান। প্যারেডে ৫১ জন নারীসহ ৭৬১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে উচ্ছেদ আতঙ্ক: চার দশকের বসতি ভাঙায় ৭৫০ পরিবার গৃহহীন হওয়ার শঙ্কা

চাঁদা না পেয়ে একই পরিবারের ৫ জনকে পেটালেন ছাত্রলীগ নেতা

ফ্যাসিবাদী সরকার ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে: মির্জা ফখরুল

‘ই-ড্রাইভিং লাইসেন্স’ ব্যবহার করা যাবে সব কাজে

মামলাজট দূর করতে ঢাকায় মেডিয়েশন স্কুল উদ্বোধন

রাজশাহীর অপহৃত স্কুলছাত্রী ফেনীতে উদ্ধার; অপহরণকারী নারীসহ গ্রেফতার ২

রাজশাহীর অপহৃত স্কুলছাত্রী ফেনীতে উদ্ধার; অপহরণকারী নারীসহ গ্রেফতার ২

রাজশাহী থেকে অপহৃত যুবতী উদ্ধার, মূলহোতাসহ ৩ অপহরণকারী গ্রেপ্তার

রাজশাহীর ডাবলু সরকার ও রুবেলকে ঢাকায় স্থানান্তর

রাজশাহী নগরীতে পুলিশ অফিসার পরিচয়ে স্কুলছাত্রের মোবাইল ও টাকা ছিনতাই!

‘ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে’