রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ১২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে ১২৫ বোতল ফেন্সিডিল সহ শামীম আহমেদ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার শামীম হোসেন পুঠিয়া থানাধীন তারাপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে। রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দামকুড়া থানাধীন দবির মোল্লাপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি ব্যাটারি চালিত অটো রিকসা তল্লাশী চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিল জব্দ করে র‌্যাবের অভিযানিক দল।

রোববার সন্ধ্যায় র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে

র‌্যাব-৫ সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী একটি ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে বেড়পাড়া থেকে হরিপুর মোড়ের দিকে আসছে।

উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে চেকপোষ্ট পরিচালনা করা হয়। চেকপোষ্ট পরিচালনার সময় ব্যাটারী চালিত অটোরিক্সাটি  থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে।

পরে তাকে আটক করা হয়। এসময় যাত্রীর সিটের সামনে পাদানীতে থাকা একটি পুরাতন কর্কসীটে ১২৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায়, র‌্যাব।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জজ হয়ে বিচার বিক্রি করলেই ব্যবস্থা: প্রধান বিচারপতি

রাজশাহী নগরীতে গাঁজা ব্যবসায়ী আটক: রয়েছে ৮টি মামলা

মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে রাজশাহী জেলা বিএনপির প্রচারণা

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

রাজশাহী-ঢাকা এসি টিকিটে ২০০ টাকা বাড়তি, নন-এসি এখনো অপরিবর্তিত

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মামলা-জরিমানা

‘তাড়াতাড়ি চলুন স্যর, ওরা গুলি করে মারছে!’ পুলিশের জবাব, ‘ফোর্স নেই, মরছে মরুক’

সারাদেশে ‘বন্ধ’ হয়ে যেতে পারে ট্রেন চলাচল

নির্বাচনে জনগণের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য: আইজিপি

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা