• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন “মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি” রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, নগদ টাকা ও ৫ মোবাইল জব্দ রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায় রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫

সনি নিউজ / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্টনের একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে আগে থেকে ক্লোজড হয়ে থাকা দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এ ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন, কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফ এবং হৃদয়, মঞ্জু ও সোহেল।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় ২০ লাখ টাকা জমা দেওয়ার জন্য আব্দুল্লাহ আল মামুন নামে একজন ব্যবসায়ীর কর্মচারী আজিম উদ্দিন লাইনে দাঁড়ান। দুপুর ২টার দিকে পুলিশের পোশাক পরা দুই ছিনতাইকারী আজিম উদ্দিনকে টেনেহিঁচড়ে ব্যাংকের বাইরে নিয়ে আসে। পরে তারা ওই ভুক্তভোগীর কাছ ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পল্টন থানা পুলিশ ও ডিবি মতিঝিল বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ব্যাংকের সামনের রাস্তার ফুটপাত থেকে হৃদয় নামের এক হকার ও তার সহযোগী মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা পুলিশ লাইনে ক্লোজড থাকা পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপর দুই পুলিশ সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসাবো থেকে মোটরসাইকেলসহ সোহেল নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় সোহেলের কাছ থেকে ছিনতাইয়ের বাকি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় খবর পেয়ে দ্রুত আমাদের পুলিশ ঘটনাস্থলে যায়। ছিনতাইয়ের সঙ্গে দুজন পুলিশ কনস্টেবল জড়িত ছিল। তাদেরও গ্রেপ্তার করা হয়। সিভিলে থাকা তিন ব্যক্তি টাকার বিষয়ে ওই দুই পুলিশকে তথ্য দেয়। এরপর ইউনিফর্ম পরা দুই পুলিশ কনস্টেবল ব্যাংকে ঢুকে ওই ব্যক্তিকে বাইরে নিয়ে আসে। তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্টন থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ছিনতাই হওয়া ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ঢাকা পেস্ট

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category