• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline
একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার

এবার রাবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ভর্তি পরীক্ষা জালিয়াতিতে সংশ্লিষ্টতার অভিযোগ

সনি নিউজ / ৯১ Time View
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সনি বাংলা ডেস্কঃ ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে এবার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার বিরুদ্ধে। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষে নিজের ভাতিজাকে জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ভর্তি জালিয়াতি চক্রের সদস্যদের দাবি অনুযায়ী নিজের ভাতিজা মো. শোভনকে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রক্সি জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তি করিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষায় তার মেধাক্রম ছিল ২২।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক জালিয়াত চক্রের সদস্য গণমাধ্যমে বলেন, ‘কিবরিয়া ভাইয়ের ভাতিজার নাম শোভন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্সে পড়ে। তার ভর্তি পরীক্ষার এডমিট কার্ড দেখলেই বোঝা যাবে জালিয়াতি করা হয়েছে, সেটা তন্ময়ের (জালিয়াতি অভিযোগে বহিস্কৃত শাখা ছাত্রলীগের আরেক নেতা) মাধ্যমে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক জালিয়াত চক্রের সদস্য বলেন, ‘কিবরিয়া নিজেই তার আপন ভাতিজাকে ভর্তি করাইছে একটা এক্সপার্টের মাধ্যমে।’

বহিস্কৃত ছাত্রলীগ নেতা তন্ময়ের মাধ্যমে এই জালিয়াতি করা হয়েছে কিনা জানতে তন্ময়ের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলে, তার নম্বর বন্ধ পাওয়া যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, এটা মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ৷ এ বিষয়ে কিছু গণমাধ্যমে আমাকে জড়িয়ে সংবাদও প্রচার করা হয়েছে। যারা এসবের সঙ্গে জড়িত তারা নিজেরা বাঁচার জন্য আমাকে জড়িয়ে এটা করাচ্ছেন।
অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে শোভনের বিষয়ে কোনো ব্যবস্থা নিবেন কিনা এ বিষয়ে শারিরীক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের পরিচালক বলেন, শিক্ষার্থীদের ভর্তির সাথে বিভাগ জড়িত না। প্রত্যেক ইউনিটের চিফ কো-অর্ডিনেটর থাকেন। ওনাদের এবং অনুষদের মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি হয়ে বিভাগে আসেন। সুতরাং, এ বিষয়ে আপনাদের অনুষদের প্রধানের সাথে কথা বলতে হবে।

এবিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শাহেদ জামান বলেন, এ বিষয়ে আমি এখনো কিছু জানিনা। আমাদের কাছে কোনো অভিযোগ আসলেতো অবশ্যই সেটা তদন্ত করে দেখতে হবে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এটাতো আসলে বিশ্ববিদ্যালয় প্রাশসনের বিষয়। ওনারা যদি কোনো অভিযোগ বা মামলা আমাদের কাছে করে, তাহলেতো আমরা সেটা নিবো।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে, জালিয়াতি করে ভর্তি হওয়া অন্যান্য শিক্ষার্থীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হয়েছে, ওই শিক্ষার্থীর বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া হবে। কোনো শিক্ষার্থীই আমাদের কাছে বিশেষ কেউ না। সবাই আমাদের কাছে সমান।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা জালিয়াতিতে জড়িত থাকা ও চুক্তি অনুযায়ী টাকা না পাওয়ায় এক শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ ওঠার পর গত ১৯ আগস্ট রাবি ছাত্রলীগের চার নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে বহিষ্কৃতদের বিরুদ্ধে সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার বিষয় উল্লেখ করা হয়।
সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category