Saturday , 29 July 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে পবিত্র আশুরা পালন

প্রতিবেদক
সনি নিউজ
July 29, 2023 9:24 am

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। এই উপলক্ষে শনিবার সকাল এবং দুপুরের পর নগরীর শিরইল কলোনী থেকে পবিত্র মহরম আশুরা উদযাপন কমিটি ১০ মহররম পবিত্র আশুরা মাওলা ইমাম হুসাইন (আ.) সহ ৭২ জন শহীদ স্মরণে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল বের করে। মিছিলটি নগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়াও বিশ্ববাংলা ফাউন্ডেশন ও বাংলাদেশ আহলে বাইত ফাউন্ডেশনের ব্যানারে শোক মিছিল,পথসভা, মোনাজাত ও চলচ্চিত্র প্রদর্শনী করে। অপরদিকে এর মধ্যে সকালে নগরীর উপশহর ও নগরীর বিভিন্ন এলাকা থেকে তাজিয়া মিছিল বের করার খবর পাওয়া গেছে। দুপুরের পর সংগঠনগুলো মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা শেষ করে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত