শনিবার , ২২ জুলাই ২০২৩ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নাটোরে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে চালক নিহত, আহত ১

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ২২, ২০২৩ ২:৫৯ পূর্বাহ্ণ

নাটোর প্রতিনিধিঃ নাটোরে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে শফিকুল ইসলাম (২৫) নামে এক ট্রাকের চালক নিহত হয়েছেন। এসময় অপর একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২১জুলাই) সকালে সদর উপজেলার নাটোর-বনপাড়া মহাসড়কের হয়বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম পাবনা জেলার সাথীয়া উপজেলার করোমজা গ্রামের আফসার উদ্দিনের ছেলে। এবং আহত মৃদুল পাবনার সাথীয়া উপজেলার একই এলাকায় বাসিন্দা ।

ঝলমলিয়া হাইওয়ে ইনচার্জ জানান, শুক্রবার ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ বন্দর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিমেন্টবোঝাই এক ট্রাক আসছিল। এ সময় নাটোর-বনপাড়া মহাসড়কের হয়বতপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই চালক শফিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় মৃদুল নামে একজন আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

সনি বাংলা ডট কম!/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বারের নির্বাচনে স্থগিত হওয়া ফলাফল দ্রুত ঘোষণা দাবি

রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহে কঠোর নজরদারি, পাচার রোধে বিজিবির জোরদার অভিযান

রাজশাহী নগরীতে পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ

পানি সংকটে রাজশাহী অঞ্চলে কমেছে বোরো ধান চাষ

মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক: রাজশাহী জেলা প্রশাসক

চার মাস পর আদিব হত্যা মামলার রহস্য উদঘাটন, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি

উদীচী রাজশাহী জেলা সংসদের ৮ম সম্মেলন অনুষ্ঠিত

সেনা সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবে: প্রধানমন্ত্রী

পুঠিয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি আরিফ-সাধারণ সম্পাদক রুবেল

পুঠিয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি আরিফ-সাধারণ সম্পাদক রুবেল

নেসকো ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ