শুক্রবার , ৭ জুলাই ২০২৩ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে ড্যামফিক্স পানে নারীর মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ৭, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ মহানগরীতে ড্যামফিক্স পান করে ফরিদা বেওয়া (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০টায় অজ্ঞাত কারনে ড্যামফিক্স পান করে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে রামেকের (৩৮ নং ওয়ার্ডে) ভর্তি করেন। এদিন বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ফরিদা বেওয়ার মৃত্যু হয়। মৃত ফরিদা বেওয়া মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মালদা কলোনী এলাকার বুলু শেখের স্ত্রী।

তার ছেলে বাপ্পি জানায়, সামান্য বিষয়েই মা রেগে যেতেন। বৃহস্পতিবার একটি বিষয়ে রেগে যান তিনি। পরে সকলের অগচরে ড্যামফিক্স পান করে অসুস্থ্য হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় মারা যায় মা। তবে কি কারনে আত্মহত্যার পথ বেছে নিলেন ফরিদা বেওয়া, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান মৃত্যের ছেলে বাপ্পি।
এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী বলেন, ড্যামফিক্স পান করে ফরিদা বেওয়া (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) দুপুর ২টায় লাশ ময়নাতদন্ত শেষে মৃত নারীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যপারে বোয়ালিয়া মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) রুজু করা হয়েছে বলেও জানান ওসি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী