শনিবার , ১৭ জুন ২০২৩ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সিসিক ও রাসিক নির্বাচনে ৫ দিন মাঠে থাকবেন ২৪ ম্যাজিস্ট্রেট

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১৭, ২০২৩ ৯:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: আর মাত্র কয়েকদিন পর হতে যাচ্ছে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে আগামী ২১ জুন ভোটগ্রহণের আগে ও পরে দুই সিটিতে ২৪ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

ইসি থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোটের আগে দুই দিন, ভোটের দিন ও ভোটের পরের দুই দিন এই পাঁচ দিন ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ সালামের সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬ তে উল্লিখিত বিধি ৭২, বিধি ৭৪, বিধি ৭৫, বিধি ৭৬, বিধি ৭৭ এর উপবিধি (১) ও বিধি ৭৮ এর অধীন নির্বাচনি অপরাধসমূহ দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন ১৯০ এর সাবসেকশন ১-এর অধীনে আমলে নেয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্তে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আবশ্যক। এ জন্য, সিলেট সিটিতে ১৪ ও রাজশাহী সিটিতে ১০ জনসহ মোট ২৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৩ মে। মনোনয়নপত্র যাচাই-বাচাই ছিল ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ছিল ২৬ থেকে ২৮ মে।

এছাড়াও আপিল নিষ্পত্তি হয়েছে ২৯ থেকে ৩১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১ জুন। প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ২ জুন। নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২১ জুন। এর আগে অনুষ্ঠিত গাজীপুর, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষেও আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভালে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছিল।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নেতা আব্দুল আউয়ালের পিতার ইন্তেকাল

২০ জুলাই কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন

রাজশাহীতে অপহৃত কিশোরী উদ্ধার: অপহরণকারী মূলহোতাসহ গ্রেফতার ২

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

পুঠিয়ায় হাট ইজারাদারকে হত্যার চেষ্টা, গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই, মিনুর

দেশ গড়তে জুলাই পদযাত্রা’ যশোরে আহত ও শহীদ পরিবারদের সঙ্গে এনসিপি’র মতবিনিময়

ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

তানোরের ইউএনও নাঈমা খানের বিরুদ্ধে অপপ্রচার

রাজশাহী নগরীতে চিহ্নিত তিন ছিনতাইকারী গ্রেপ্তার