মঙ্গলবার , ৬ জুন ২০২৩ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ১০০ গ্রাম হেরোইন-সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
জুন ৬, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী নগরীতে ১০০ গ্রাম হেরোইন-সহ বাবর আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ। এসময় হেরোইন বহনের কাজে ব্যবহৃত একটি অটোরিক্সাটি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দামকুড়া থানার নতুন কসবা এলাকার মৃত আফসার আলীর ছেলে।
আরএমপি পুলিশের মিডিয়া মুখপাত্র রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল ৫ই জুন ডামকুড়া থানার একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন অটোরিক্সা চালক হেরোইন বহন করে গোদাগাড়ী থেকে রাজশাহীর দিকে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে সকালে দামকুড়া থানা পুলিশের ওই টিম হরিপুর দরগাপাড়া মোড়ে চেক পোষ্ট স্থাপন করেন। সকাল পৌনে ১০ টায় সন্দেহজনক অটোরিক্সটি অতিক্রম করার সময় চালককে দাঁড়ানোর সংকেত দেয়। সংকেত পেয়ে চালক বাবর আলী পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে অটোরিক্সাটি তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামি’র বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ৩

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ৩

পলিটেকনিকে বিদায়ী শিক্ষার্থীদের নিকট থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ

পঞ্চম বিজ্ঞানী হিসেবে দ্বিতীয়বার নোবেল পেলেন ব্যারি শার্পলেস

রাবিতে শিক্ষক নিয়োগে প্রথমবারের মতো লিখিত পরীক্ষা, শিক্ষকদের অসন্তোষ

মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে মর্ডাণ বক্সিং ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করেননি, মেয়ের শোক সইবেন কী করে?

রাজশাহীতে ৩০০ অসহায়দের মাঝে ইফতার বিতরণ করলো বিজিবি

পোষ্য কোটা বাতিলসহ রাবি শিক্ষার্থীদের ৩ দাবি

রাজশাহী নগরীতে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

রাজশাহীতে মেয়র পদে বৈধ প্রার্থী ৪ জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন এক কাউন্সিলর প্রার্থী