মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

প্রতিবেদক
সনি নিউজ
মে ৯, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব প্রশাসনিক বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পরে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতি বলেন, ভুটানের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় বাংলাদেশ।

রাষ্ট্রপতি আশা করেন, দু’দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরো সম্প্রসারিত হবে। বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে দুদেশের মধ্যে বিভিন্ন খাতে কানেক্টিভিটি বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে ভুটানের রাষ্ট্রদূত বলেন, শীঘ্রই বাংলাদেশ ও ভুটানের মধ্যে হাইড্রোপাওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যার ফলে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো সম্প্রসারিত হবে।

এরপর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করেন। এ সময় প্রতিনিধিদল জাতীয় মানবাধিকার কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মানবাধিকার রক্ষায় প্রতিটি ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি বলেন, দেশের যে কোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ফলোআপ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

রাষ্ট্রপতি বলেন, মানবাধিকার রক্ষায় এমনভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে যেন জনগণ কমিশনের কার্যক্রম বুঝতে পারে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ক্যাম্পাস সংস্কার ও নবীন বরণ আয়োজনের দাবিতে ছাত্রদল নেতাদের স্মারকলিপি: ভিডিও

রাসিক মেয়রের সাথে প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি সৌজন্য সাক্ষাৎ 

রাজশাহীতে পালন হলো আন্তর্জাতিক নার্স দিবস

ঈদের দিন সন্ধ্যা ৭টার মধ্যেই নগরীর শতভাগ বর্জ্য অপসারণ, আবারো রেকর্ড রাসিকের

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

রাজশাহী মহানগরীতে অসুস্থ ঈগল পাখি উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

নগরীতে বিএসটিআই-এর অভিযানে শামীম সুইটস প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রুয়েটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে দুই কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার