• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Headline
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৮

সনি নিউজ / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
রাজশাহীতে ছিনতাইকারী চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ছিনতাইয়ের অভিযোগে ছিনতাইকারী চক্রের নারীসহ সদস্যসহ ৮ জন গ্রেফতার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ । মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপি।

গ্রেফতারকৃতরা হলো মতিহার থানার চরশ্যামপুর এলাকার শুকচাঁদের ছেলে নাজমুল ইসলাম (২৪) এবং ডাসমারী পূর্বপাড়ার মুনছুর রহমানের ছেলে নাজিউর রহমান মৃদুল (২২)। কাটাখালী থানার শ্যামপুর থান্দারপাড়ার আশরাফ আলীর ছেলে রকি (২৮) এবং রকির স্ত্রী মোছা: সুমাইয়া আক্তার রিমা (২৪) ও সমসাদীপুর এলাকার মৃত মোতালেব আলীর ছেলে মো: আশরাফ আলী (২১)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর মহানগরীর মতিহার থানাধীন পশ্চিম বুধপাড়া এলাকার অটোরিক্সা চালক শাহাজ উদ্দিন (৪৫)। তিনি গত ৬ মে রাত ৮ টার দিকে রাজশাহী শহরের সাহেব বাজার রহমানিয়া হোটেলের সামনে যাত্রী ভাড়ার জন্য অপেক্ষা করছিলেন। এসময় তিন ছিনতাইকারী যাত্রীবেশে তাকে কাটাখালী থানার মাহেন্দ্রা পুলিশ ফাঁড়ী এলাকায় ভাড়া করে নিয়ে যায়।

রাত ৯ টায় মাহেন্দ্রা বাইপাস মহাসড়ক এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে থামতে বলে। সেখানে তারা অটোরিক্সা থেকে নেমে একটি দোকান থেকে সিগারেট নিয়ে আবার ফিরে আসে। হঠাৎ যাত্রীবেশে অটোরিক্সার পিছনে বসে থাকা দুইজন ছিনতাইকারী চালক শাহাজ উদ্দিনকে গামছা দিয়ে দুই হাত বেধে শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষি মারতে থাকে। তারা তাকে খুন করার ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন জোর করে কেড়ে নিয়ে দৌঁড়ে হরিয়ানের দিকে চলে যায়। অটোরিক্সার সামনে যাত্রীবেশে বসে থাকা তাদের অপর সহযোগী অটোরিক্সা নিয়ে বেলপুকুরে দিকে চলে যায়। এ সংক্রান্তে তিনি কাটাখালী থানায় অভিযোগ দায়ের করেন।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কাটাখালি থানার একটি টিম আসামিদের গ্রেফতার ও অটোরিক্স উদ্ধার অভিযানে নামে। কাটাখালী থানার ঐ টিম আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় আসামিদের সনাক্ত করে। এরপর গত ৮ মে বিকাল পৌনে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর কাটাখালী থানার শ্যমপুর থান্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি শিহাব আলীকে গ্রেফতার করে। এসময় শিহাবের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি শিহাব জানায়, তার অপর দুইজন সহযোগী মুকুল ও রাব্বী। তারা তিনজন একত্রে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটায়। শিহাবের দেওয়া তথ্য মতে কাটাখালী থানার ওই টিম বিকাল পৌনে ৫টায় শ্যমপুর থান্দারপাড়া এলাকা থেকে মুকুল ও রাব্বীকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে তারা তিনজন ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছে বলেও জানায় পলিশ। তারা আরও জানায়, ছিনতাইকৃত অটোরিক্সাটি বিক্রয়ের জন্য তাদের সংঘবদ্ধ চক্রের সহযোগী আসামি নাজমুল হোসেন (২০), নাজিউর রহমান মৃদুল (২২), আসামি রকি (২৮) ও সুমাইয়া আক্তার রিমা (২৪)-কে দিয়েছে। আসামিরা ছিনতাইকৃত অটোরিক্সাটি খুলে ছোট ছোট অংশে বিভক্ত করার জন্য আসামি সুমাইয়া আক্তার রিমার বাড়িতে রেখেছে বলেও জানায়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাটাখালী থানা পুলিশ শ্যামপুর থান্দারপাড়ায় অভিযান চালিয়ে আসামি মোসা: সুমাইয়া আক্তার রিমা ও তার স্বামী রকি এবং ভাই নাজমুল ইসলামকে গ্রেফতার করে। এসময় সেখান থেকে অটোরিক্সাটির ব্যাটারী ব্যতীত বিভিন্ন অংশ উদ্ধার হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় অপর সহযোগী নাজিউর রহমান মৃদুলকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি সুমাইয়া আক্তার রিমা জানায়, ছিনতাই করা অটোরিক্সার ব্যাটারীটি তাদের সহযোগী আসামি মো: আশরাফ আলীর মটর পার্টসের দোকানে বিক্রয়ের জন্য আশরাফ আলীকে দিয়েছে। এরপর কাটাখালী থানা পুলিশের ওই টিম অভিযান চালিয়ে আসামি আশরাফ আলীকে গ্রেফতার করে এবং ছিনতাই হওয়া অটোরিক্সার চারটি ব্যাটারী উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামিরা সকলে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে কাটাখালী থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category