সোমবার , ৮ মে ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পুকুর থেকে ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিবেদক
সনি নিউজ
মে ৮, ২০২৩ ৯:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলায় ২৭১ বোতল ফেন্সিডিলসহ আরিফুল হক আরিফ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী চারঘাট থানার ইউসূফপুর বাহাদুরপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে।

সোমবার (৮মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উসূফপুর বাহাদুরপুর এলাকার আমিনুল ইসলামের পুকুরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেয়া তথ্যে ওই পুকুরে পানির নীচে বস্তার মধ্যে লুকানো ২৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাবের অভিযানিক দল।

সোমবার দুপুরে র‌্যাবের পাঠানো একটির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ২৭১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আরিফুল হক আরিফকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পক্রিয়াধীন রয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন