Wednesday , 26 April 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীর চন্দ্রিমা থানার মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

প্রতিবেদক
সনি নিউজ
April 26, 2023 8:27 pm

ইফতেখার আলম বিশালঃ রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহত ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ।

তিনি জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা পরিবাহন নামের একটি গাড়ি নওদাপাড়া আন্তঃজেল বাস টার্মিনাল থেকে ভদ্রার দিকে যাচ্ছিল। বিপরিত দিক থেকে আসছিল একটি ট্রাক। এসময় থানার অদুরে বাস-ট্রাকের মুখো মুখি সংঘর্ষ হয়। এতে বাস রাস্তার আইল্যান্ডের উপর উঠে যায়। একই সাথে ট্রাকও আইল্যান্ডের উঠে স্ট্যান্ড করে রাখা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলীত বাস ও ট্রাক উদ্ধার করে। তিনি জানান, বাসে কোনো যাত্রী ছিল না। যার কারণে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

এদিকে ওই স্থানে হরহামেশাই দূর্ঘটনার ঘটলেও কতৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। স্থানীয় সোহেল নামের এক চা দোকানদার বলেন, চন্দ্রিমা থানার মোড়ে ৪ লেন রাস্তা হলেও অনেকে ডানে-বামে না দেখে উচ্চ গতিতে গাড়ি চালানোর কারণে এ দূর্ঘটনা ঘটে চলেছে।
প্রায় প্রতিদিন ছোট বড় দূর্ঘটনা ঘটে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতিহারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হবার প্রচার গুজব- জেলা পুলিশ

অন্তর্বর্তীকালীন সরকারকে ‘ইয়্যাস’র অভিনন্দন ও শুভকামনা

সাকিব আল হাসান রাজনীতি করবেন: ওবায়দুল কাদের

রাজশাহীতে নকল প্রসাধনী প্রস্তুত করার অভিযোগে গ্রেপ্তার ২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

রাজশাহীতে অপহরণ মামলার মূলহোতা গ্রেপ্তার

উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ, পদোন্নতি না দিয়ে করলেন বদলী

রাজশাহী রেলস্টেশনে সিগারেট খেতে নিষেধ করায় আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যা: ভিডিও

দৈনিক রাজশাহীর আলো’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত