রবিবার , ৯ এপ্রিল ২০২৩ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এমপি এনামুলের ফেসবুক আইডি হ্যাকের ঘটনায় থানায় জিডি

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ৯, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশালঃ রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায় থানায় জিডি করেছেন।এমপি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ এপ্রিল ঢাকার কলাবাগান থানায় জিডি করেন তিনি। জিডি নং ২৩৮।

এমপি এনামুলের সাথে এক তরুণীর ভিডিও ভাইরাল নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে, ঠিক তখনই তিনি এই জিডি করলেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ২০১৯ সালের ২৫ আগস্ট রাতে কলাবাগান থানাধীন অফিসে অবস্থানকালে তিনি তার ফেসবুক আইডিতে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পারেন তার ফেসবুক আইডি মোবাইলে বা অন্য কোনো উপায়ে হ্যাক করা হয়েছে।

তবে হ্যাকার মানহানি জনক কার্যক্রম না করায় পূর্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তবে বিভিন্ন তারিখ ও সময়ে হ্যাকার বিভিন্ন রকম নোংরা এসএমএস ও হুমকি ধামকি দিয়ে চাঁদাবাজি করে আসছে।

এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকায় আপাতত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরিভুক্ত করে রাখতে থানার ওসি বরাবর অনুরোধ জানান এমপি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিসিএস পরিক্ষা উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

আমিষ উৎপাদনে অর্জন সাময়িক নয়, স্থায়ী ভিত্তি তৈরি হয়েছে: বিভাগীয় কমিশনার

কাঁকনহাট পৌর নিয়োগে ঘুষের অভিযোগ, তদন্তে দুদক

রুয়েটকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জাইকার চীফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে

বেজমেন্টে দোকান নির্মাণ নিয়ে সংবাদ সম্মেলন; সব অভিযোগ অস্বীকার মসজিদ কমিটির

চাকরি নিয়ে সন্দিহানে রেলওয়ের টিএলআর শ্রমিকরা

চাকরি নিয়ে সন্দিহানে রেলওয়ের টিএলআর শ্রমিকরা

ইউএস অ্যাগ্রিমেন্ট রাজশাহী থেকে লুটে নিয়েছে ৩০০ কোটি

ইউরেনিয়াম ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ন্যায্যতা দিয়েছে এই হামলা: ইরান

কে এই ডেলসি রদ্রিগেজ, যার ওপর ভেনেজুয়েলার ভার দিতে চান ট্রাম্প

রাজশাহীতে টিসিবির খোলা ট্রাকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু ২২ মে থেকে