শনিবার , ১ এপ্রিল ২০২৩ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলার শিকদারি-আত্রাই রোডে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। তার নাম মিলন হোসেন (২০)। শনিবার বেলা ১১ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা স্থলেই মারা যান মিলন হোসেন। তিনি উপজেলার মাড়িয়া ইউনিয়নের ছোট সাকোঁয়া গ্রামের বাহাদুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার আগে শিকদারী বাজারের মাঝ দিয়ে দ্রুত গতিতে গাড়ি নিয়ে যান মিলন। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় এবং ট্রাকের নিচে পড়ে যান তিনি। সংঘর্ষের পর স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সংঘর্ষের পরপরই বাগমারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

রাজশাহীতে আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল উদ্ধার

নির্বাচনে জনগণের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য: আইজিপি

সাঁওতাল পল্লীর পুকুর রাতের আঁধারে হচ্ছে ভরাট

Fashion is a popular aesthetic.

রাকসু জিএসের ঘোষণার পর রাবির ছয় ডিনের খোঁজে বিভাগে বিভাগে অনুসন্ধান

রুয়েটে শুরু হলো আরপিএল ক্রিকেট টুর্নামেন্ট

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

পদত্যাগ করছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম

চন্দ্রিমা থানা এলাকায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার