মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মাশরুম চাষ শিখতে বিদেশ যাওয়া হচ্ছে না ৩০ কর্মকর্তার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ

মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পসহ ৬ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। তবে মাশরুম চাষ প্রকল্পে বিদেশ ভ্রমণ বাবদ যে এক কোটি ২০ লাখ ধরা হয়েছে সেটি বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশন সদস্য সচিব এ কে এম ফজলুল হক।

তিনি বলেন, ‘যখন প্রকল্পটির পিইসি (প্রকল্প মূল্যায়ন সভা) হয়েছিলো ঠিক তখন বিদেশ ভ্রমণের এমন নিষেধাজ্ঞা ছিলো না। আজকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে তবে প্রকল্পটির প্রশাসনিক আদেশের সময় বিদেশ ভ্রমণ বাতিল করা হবে।

অনুমোদন হওয়া প্রকল্পগুলোতে বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭৩৯ কোটি ৬৮ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ৯২৯ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে ২ হাজার ৮১০ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘মাশরুম একটি পুষ্টিকর খাদ্য। এর উৎপাদন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী বিশেষ করে জোর দিতে বলেছেন। গুটি (বাটন) জাতীয় মাশরুম চাষ করার দিকে নজর দিতে বলেছেন। ’

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সত্যজিত্ কর্মকার, তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এবং পরিকল্পনা কমিশনের আর্তসামাজিক ও অবকাঠামো বিভাগের সদস্য মোসাম্মত্ নাসিমা বেগম, কৃষি পানী সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য এ কে এম ফজলুল হক প্রমুখ।

প্রস্তাবিত প্রকল্পে মাশরুম চাষ শিখতে বিদেশ যাওয়ার কথা ছিল ৩০ কর্মকর্তার। ব্যয় প্রস্তাব করা হয়েছে এক কোটি ২০ লাখ টাকা। প্রকল্প প্রস্তাবে বিদেশে প্রশিক্ষণ বাবদ প্রত্যেকের খরচ ধরা হয়েছিল প্রায় চার লাখ টাকা করে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
শারজায় কুরআনের প্রাচীন ৫০ পাণ্ডুলিপি ও রাসূল সা:-এর বংশধারা প্রদর্শনী

শারজায় কুরআনের প্রাচীন ৫০ পাণ্ডুলিপি ও রাসূল সা:-এর বংশধারা প্রদর্শনী

মতিহারের সুদ, জুয়া ও আইপিএল জুয়ার কারবার রমরমা

ঈদের দিনেই কোরবানির সকল বর্জ্য অপসারণের প্রস্তুতি রাসিকের

রাজশাহীর দুর্গম চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ৭০০ রোগী পেলেন চিকিৎসাসেবা

আগের চেয়ে দুর্নীতির মাত্র বেড়েছে : পরিকল্পনামন্ত্রী

রাজশাহীতে পুলিশ কতৃক সাংবাদিক নির্যাতন-বিচার চেয়ে এসপির কাছে অভিযোগ

বদলি ঠেকাতে ঢাকায় দৌড়ঝাপ আরডিএ চেয়ারম্যানের

বদলি ঠেকাতে ঢাকায় দৌড়ঝাপ আরডিএ চেয়ারম্যানের

রাজশাহীতে বিশেষ অভিযানে ২৫ জন সহ সহিংসতা ও বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তার ৩

রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র

রাজশাহীতে প্রধানমন্ত্রী আগম উপলক্ষে কাটাখালি পৌর আ’লীগের বর্ধিত সভা