শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মোটরসাইকেলের সাথে হানিফের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে মোটরসাইকেলের সাথে হানিফের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে দুইজন মোটরসাইকেল-আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। অপরজন গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।
নিহতারা হলেন-সাদিকুল ইসলাম (৩৫) তানোর থানাধীন চান্দুরা এলাকার সাবের আলীর ছেলে এবং একই এলাকার মৃত তুমির উদ্দিনের ছেলে রাজ্জাক আলী (৪০)। আহত ব্যক্তি নাম রায়হান (৩৫) চান্দুরা এলাকার লুৎফর রহমানের ছেলে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে

গোদাগাড়ী রেলগেট কসাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, রাজশাহীর দিক থেকে আসা তিনজন মোটরসাইকেল আরোহী কে চাপাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে সাদিকুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন এবং রাজ্জাক আলীকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এছাড়া রায়হান নামের অপর এক আরোহীর অবস্থা গুরুতর। তিনি রামেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
ওসি আরও বলেন, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাস হস্তান্তর করা হবে। এছাড়া গাড়িটি এবং তার চালককে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে

যে কোন শর্তে পরিবার নিয়ে বাঁচতে চাই, প্রশাসনের কাছে আকুতি রফিকুলের

৯ হাজার ৯ ভোট নিয়ে নৌকার কাছে ট্রাক থেমে যায় মাহির

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি

দাঁড়িপাল্লা জয়ী হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে: ডা. জাহাঙ্গীর

থিম ওমর প্লাজার দখল যুদ্ধ: পলাতক এমপি ওমর ফারুকের ‘ক্ষমতার কারসাজি’ ফাঁস

নগরীর শিরোইল কলোনিতে নামাজিদের ফ্রিতে চা খাওয়ান রেলওয়ে কর্মচারী আজিম খান

সহকর্মীকে যৌন হয়রানির দায়ে শাস্তি ‘তিরস্কার’ পেলেন ইউএনও!

পুঠিয়ায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা, নির্বিকার প্রশাসন

রাজশাহীতে বুকে ব্যথা নিয়ে ফাঁসির আসামি মিয়া মহিউদ্দিন হাসপাতালে