• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Headline
নগরীতে ৩ জন অনলাইন জুয়ারি আটক চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু

গরু চুরির মামলায় ছাত্রলীগের সেই নেত্রীর নামে চার্জশিট

সনি নিউজ / ৫৮ Time View
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
গরু চুরির মামলায় ছাত্রলীগের সেই নেত্রীর নামে চার্জশিট
গরু চুরির মামলায় ছাত্রলীগের সেই নেত্রীর নামে চার্জশিট

অনলাইন ডেস্ক: ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল ইসলাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন মো. মোর্শেদ আলী, শাহাদাত হোসেন, আরিফ হোসেন, মো. হাবুল সরদার, রাজু আহম্মেদ, মো. সাইদুল ইসলাম।

বাবলী আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাসিন্দা। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি।

এর আগে গত বছরের ৩০ অক্টোবর, গরু চুরির ঘটনায় আবদুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। এ ঘটনায় ২ নভেম্বর ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একই ঘটনায় সাভারের আশুলিয়া, পলাশবাড়ী ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বাবলী জামিনে রয়েছেন।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category