মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্কুল নয়, যেন মিনি পার্ক!

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১২:০২ অপরাহ্ণ

শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করতে নীলফামারীর বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বর্ণিল সাজে সাজিয়েছে কর্তৃপক্ষ। এটা যেন স্কুল নয়, একটা মিনি পার্ক! স্কুলের সামনের মিনি পার্কে রয়েছে স্লাইড, স্লিপার, দোলনা ও জঙ্গলজিমসহ বেশ কিছু রাইড। রয়েছে নামাজ আদায়ের মসজিদও। বিদ্যালয়টির আশপাশ ঘিরে রয়েছে প্রায় ১০০ প্রজাতির ফুল ও ফলের গাছ। শিশু শ্রেণি থেকে শুরু করে সব ক্লাসেরই কক্ষ সুসজ্জিত। এছাড়া মাল্টিমিডিয়ায় পাঠদানও দেয়া হচ্ছে এ স্কুলে।

নীলফামারীর জলঢাকা শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রাম মন্তেরডাঙ্গা এলাকার বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মিনি পার্কের আদলে সাজানো স্কুলটি দেখা যায়।


পড়াশোনার পাশাপাশি হালকা বিনোদন শিশুদের মেধা বিকাশে সহায়ক। তাই সবুজ ছায়াঘেরা মনোরম পরিবেশে স্কুলটিকে সাজানো হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজালুর রহমান।

তিনি বলেন, একটি প্রাথমিক বিদ্যালয় শিশুসুলভ হলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আগ্রহী হয়। 


জলঢাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরু মোহাম্মদ বলেন, স্কুলের উন্নয়নের জন্য এরই মধ্যে কয়েকটি কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এখানে কম্পিউটার ল্যাব স্থাপনেরও উদ্যোগ নেয়া হয়েছে।

১৯২৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৩৫০।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএনপিতে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান: অপরাধের প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা

How to handle every TECHNOLOGY challenge with ease using these

প্রথম নারী এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, ১৮ বছর পর বিএনপির ঘরে ফিরল আসন

চারঘাটে পূর্ব শত্রুতার জেরে লালন মিয়া খুন: র‌্যাবের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বিএনপি বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেবে মানুষ: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সাহায্য দেয়া কমিয়ে দিলে কী ঘটতে পারে?

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সাহায্য দেয়া কমিয়ে দিলে কী ঘটতে পারে?

রাজশাহী–৩ এ ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, জামায়াতকে কড়া বার্তা শফিকুল হক মিলনের

রাজশাহীতে খালেদা জিয়া ও শহীদদের স্মরণে মিশুক সিএনজি মালিক সমিতির দোয়া মাহফি

রাজশাহীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

রাজশাহীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ