• রাজশাহী, বাংলাদেশ
  • ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৫:৫০

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, মওলানা ভাসানী আজীবন এদেশের গণমানুষের জন্য সংগ্রাম করে গেছেন। আজো তিনি মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন।

বাংলাদেশের সব ধরনের মানুষের মাঝে তাঁর আশ্চর্য্যজনক গ্রহণযোগ্যতা রয়েছে; ফলে আজো তিনি ঐক্যের প্রতীক হিসেবে এদেশের জনগণের কাছে পরিগণিত হয়ে আছেন। আমাদের স্বাধীনতার দাবী তিনিই সর্বাগ্রে তুলে ধরেছেন। গতকাল শনিবার (১৭ ডিসেম্বর’২০২২) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেণ্টারে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি, রাজশাহীর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

উদযাপন কমিটির আহবায়ক, বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফজলুল হক। মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের শিক্ষক ড. তারেক ফজল।

বিশেষ অতিথি ছিলেন ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী। বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব এবং ড্যাবের রাজশাহী শাখার সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মো: এনামুল হক, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি অসিত কুমার সান্যাল, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শত নাগরিক রাজশাহীর সদস্য সচিব প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, রাষ্ট্রসংস্কার আন্দোলনের নেতা মাহমুদ জামাল কাদেরী, ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, গণসংহতি আন্দোলনের রাজশাহী সমন্বয়ক মুরাদ মোর্শেদ, বাসদের রাজশাহী জেলা সদস্য সচিব শামসুল আরেফীন ডন, গণফোরামের মহানগর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, অধ্যাপক ওয়াহিদুল ইসলাম, রাবি জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব সামমুদ্দীন চৌধুরী সানিন, রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা রিদম শাহরিয়ার, ছাত্র ফেডারেশন নেতা নাদিম, কিশোর বক্তা আলভান তাহের জাহেদী প্রমুখ। সভা পরিচালনা করেন অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা। নতুন প্রজন্মের মাঝে মওলানা ভাসানীর আদর্শ যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বক্তারা আরো বলেন, এদেশের জাতীয় নেতৃবৃন্দের মাঝে সবচেয়ে উজ্জল নক্ষত্র হলো ভাসানী। তাঁর সম্পর্কে তাই জানতে হবে, এর বিকল্প নেই। মওলানার ‘রব্বানিয়্যাত’ বা ‘পালনবাদ’ এক যুগান্তকারী চিন্তাচেতনার প্রতিফলন। এ চেতনা লালন করতে পারলেই কেবল সত্যিকার ইনসাফ কায়েম হতে পারে। এর মাধ্যমেই সকল মানুষকে সমান চোখে দেখা সম্ভব। মওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নে যে কৃপণতা করা হচ্ছে তাতে বক্তারা হতাশা প্রকাশ করেন ও নিন্দা জানান। মওলানা ভাসানীর নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণের জন্য সভা থেকে জোর দাবী জানানো হয়। সভা শেষে হাসনাত বেগ রচিত ‘মওলানা ভাসানী সারসংক্ষেপ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮