শনিবার , ১০ ডিসেম্বর ২০২২ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘ঢাকায় বিএনপির সমাবেশ সুপারফ্লপে পরিনতি হয়েছে’ মেয়র লিটন

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১০, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ৩১ নং ওয়ার্ড, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সমাবেশে মেয়র লিটন বলেন, বিএনপি রাজশাহীতে সেমিফাইনাল খেলার ঘোষণা দিয়েছিল। গত ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সমাবেশ ফ্লপ হয়েছে। ঢাকায় তারা ফাইনাল খেলার যে ঘোষণা দিয়েছিল, সেখানে তারা সুপারফ্লপে পরিনতি হয়েছে। জনবিরোধী আন্দোলন, গণবিরোধী কর্মসূচি জনগণ প্রত্যাখান করবে-এটাই স্বাভাবিক।

অবস্থান কর্মসূচি ও সমাবেশে ৩১ নং ওয়ার্ড, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি দীন মোহাম্মদ দিলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত