বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৩০, ২০২২ ১:১৩ অপরাহ্ণ
রাজশাহীতে ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পান ব্যবসায়ীর ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতির মামলায় প্রধান আসামি আরাফাত হোসেন তুষারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৭ টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখপাড়া এলাকার জনৈক আব্দুস সালামের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন তুষার নগরীর লক্ষিপুর ভাটাপাড়া এলাকার আলতাব হোসেনের ছেলে।

বুধবার র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়,গত ২১ আগষ্ট ভোর ৫টার দিকে শাহমখদুম থানাধীন নওদাপাড়া পোস্টাল একাডেমীর সামনে থেকে একজন পান ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৪ লাখ ২৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এতে আরাফাত প্রধান পরিকল্পনাকারী এবং তার নেতেৃত্বে এ ডাকাতির ঘটনা ঘটে। এ মামলার অন্যান্য আসামিরা গ্রেপ্তার হলেও ধরাছোয়ার বাইরে ছিলো আরাফাত হোসেন তুষার। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশকে টার্গেট করে অপপ্রচারে গুতেরেসের উদ্বেগ

বিশ্বের সবচেয়ে দামি মরিচ এক কেজির মুল্য ২৮ লাখ!

রাজশাহীর ক্রীড়া গৌরব ফেরাতে নতুন টুর্নামেন্ট: ভূমিমন্ত্রী

রাজশাহীতে এইচএসসির পাঁচ পরীক্ষার্থীর জামিন

রাজশাহীতে জ্বালানি তেল সংকটের অজুহাতে নৈরাজ্য, ভাড়া বৃদ্ধি ও ভোগান্তিতে জনজীবন

প্রকাশ্যে নায়িকা শিলাকে ভক্তের চুমো

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য আফ্রিদির

রাজশাহীর আলোচিত রাজনৈতিক ‘ব্রাহ্মণ’: টিটু গ্রেপ্তার, উঠে আসছে কালো অধ্যায়

পৈত্রিক জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন

সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি পালিত