শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১২, ২০২২ ১১:০৯ পূর্বাহ্ণ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর খলিয়ান বাস স্ট্যান্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি গাড়ির সাথে ধাক্কায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সহকারী পরিচালক মো. আল আমিন নিহত হয়েছে। এ সময় ফিল্ড অফিসার আবু তাহের শুভ আহত হয়েছে। গুরুতর আহত শুভকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ওই রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত আল আমিন জাতীয় গোয়েন্দা সংস্থার বরগুনা অফিসে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন এবং সে শরীয়তপুর জেলার সুবেদারকান্দি গ্রামের সিকিন আলী সিকদার ছেলে।

জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থার বরগুনা অফিসে কর্মরত সহকারী পরিচালক মো. আল আমিন ও ফিল্ড অফিসার মো. আবু তাহের শুভ তদন্ত কাজে শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলে কলাপাড়া গিয়েছিল। তদন্ত শেষে বরগুনায় ফেরার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী খলিয়ান বাসস্ট্যান্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্ট্যান্ডে দাড়ানো একটি মাহেন্দ্র গাড়ী পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থালেই সহকারী পরিচালক মো. আল আমিন নিহত এবং ফিল্ড অফিসার মো. আবু তাহের শুভ গুরুতর আহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোসা. জান্নাতুল আক্তার সহকারী পরিচালক আল আমিনকে মৃত্যু ঘোষণা করে এবং আবু তাহেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন। ওই রাতের পুলিশ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং ট্রলিটি জব্দ করে থানায় আনা হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, খলিয়ান বাস স্ট্যান্ডে অবস্থানরত একটি ট্রলি গাড়ির পিছনে মোটরসাইকেলের স্ব-জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থালেই আল আমিন নিহত হয়। তারা আরও বলেন, পুলিশে খবর দিলে তারা এসে নিহত ও আহতকে উদ্ধার করে নিয়ে যায়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মোসা. জান্নাতুল আক্তার বলেন, হাসপাতালে আনার পুর্বেই জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক আল আমিন নিহত হয়েছে। তিনি আরও বলেন, আহত আবু তাহের শুভকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, রাতেই জাতীয় গোয়েন্দা সংস্থার বরগুনা অফিসে কর্মরত সহকারী পরিচালক আল আমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও রাজশাহী প্রেসক্লাবের সম্পাদকে সাধারণ সম্মাননা স্মারক প্রদান

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেট কার চালকের মৃত্যু

রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিক্সাসহ চোর গ্রেফতার

বর্ণাঢ্য আয়োজনে রাবির মন্নুজান হলের দুই দিনব্যাপী হীরক জয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজশাহী মহানগর জামায়াতের জওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে আধুনিক স্লটারহাউজ নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রাজশাহী মহানগরীতে আধুনিক স্লটারহাউজ নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভিডিও ভাইরাল হওয়ার পর অস্ত্র সহ সেই ৭ কিশোর গ্যাং আটক

রাসিক মেয়রের সাথে রাজশাহী প্রপার্টিজ গ্রুপের প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ