Tuesday , 24 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

প্রতিবেদক
sonynews
November 24, 2026 4:10 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রয়াত দুই শিক্ষার্থীর পরিবারকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকার জীবনবীমার চেক হস্তান্তর করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপাচার্যের দপ্তরে তাঁদের অভিভাবকদের হাতে চেক তুলে দেওয়া হয়।

প্রয়াত দুই শিক্ষার্থী হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেহেরাব হোসেন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের রাফিদ শাহরিয়ার।

মেহেরাব হোসেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৯ সেপ্টেম্বর চাঁদপুরের বিআরবি হসপিটালস লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাফিদ শাহরিয়ার ২৩ সেপ্টেম্বর রাজশাহীর কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে ঢাকার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অর্থবিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি প্রজেক্ট হেড মোঃ নাহিদুল ইসলামসহ দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রুয়েটের নিয়মিত শিক্ষার্থীরা স্বাস্থ্য ও জীবনবীমার আওতাভুক্ত। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তাঁর পরিবার এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা পান। এ ছাড়া চিকিৎসার ক্ষেত্রেও বিভিন্ন হারে বীমাসুবিধা রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা: হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

আরইউজের অনুষ্ঠানে বক্তারা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

গোদাগাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন সদস্য আটক, উদ্ধার ৪০ মশাল ও চাকু

Creating is a privilege but it’s a gift

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি

নাটোর গুরুদাসপুরে ওসির বিরুদ্ধে অনাস্থা, প্রত্যাহারের দাবি

বিএনপির মঞ্চে শ্রমিক লীগ নেতা! রাজশাহীতে তৃণমূলে ক্ষোভের বিস্ফোরণ

রাজশাহীতে বাদাম বিক্রেতা সেজে অস্ত্র পাচার, ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী