Monday , 16 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ নারী বাইকার আটক

প্রতিবেদক
sonynews
November 16, 2026 2:00 am

সনি বাংলা ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ স্মৃতি ইসলাম হাওয়া (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়িঝুড়ি বাজার এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ওই নারী মোটরসাইকেল চালিয়ে ঝুড়িঝুড়ি বাজারে গিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও অপেক্ষা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে আটক করে তাড়াশ থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় তার যাতায়াতে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার এসআই মিজানুর রহমান জানান, আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

Alexa devices will intercom capabilities amazon

নগরীতে মিথ্যা মামলা, হামলা ও ষড়যন্ত্রকারী রিনার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র রাজশাহী মহানগর আহবায়ক কমিটি গঠন

আইজিপির পদত্যাগের সংবাদটি সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

মিনুর ছোঁয়ায় গড়ে উঠেছিল স্বপ্ননগরী রাজশাহী, কথিত উন্নয়নে ধ্বংস বিনোদন কেন্দ্রগুলো

গুম হওয়া পরিবারের আর্তনাদে কাঁদলেন তারেক রহমান

কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে আ.লীগের প্রার্থীকে শুভেচ্ছা, পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার

অনিশ্চয়তায় জানুয়ারির বই উৎসব

অনিশ্চয়তায় জানুয়ারির বই উৎসব

রাজশাহীতে শিক্ষক হত্যার অভিযোগে শিক্ষকের ফাঁসি কার্যকর