• রাজশাহী, বাংলাদেশ
  • ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ১:০০

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারি ট্রেনে সিডিউল বিপর্যয় ঘটেছে। সোমবারের সিল্কসিটি ট্রেনের চাকা অকেজো হয়ে যাওয়া এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে লাইনচ্যুত হওয়া পশ্চিমাঞ্চল রেলে চলাচলকারি অধিকাংশ দূরপাল্লার ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রেন ৫ থেকে ৭ ঘণ্টা বিলম্বে চলাচল করছে। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়েছে যে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালের চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল করতে হয়েছে। এতে শত শত যাত্রী চরম বিড়ম্বনায় পড়েন। রেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়েছে। এছড়াও সকালের রাজশাহী-ঢাকা সিল্কসিটি ৫ ঘণ্টা বিলম্বে রাজশাহী ছেড়েছে।

রাজশাহী স্টেশন ম্যানেজার আবাদুল করিম জানান, ঢাকা-রাজশাহী রুটে প্রতিটি ট্রেন ৫-৬ ঘন্টা দেরিতে ছাড়ছে। সিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরাও ভোগান্তির মুখে পড়েছেন। মঙ্গলবার সকালের বনলতা ট্রেনটি বাতিল করতে হয়েছে। আর সিল্কসিটি চার ঘন্টা দেরিতে সকাল ১১টার রাজশাহী ছেড়ে গেছে।

পশ্চিমমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। আশা করছি আজকের মধ্যে সিডিউল ঠিক হয়েছে যাবে। কাল থেকে যথা সময়ে ট্রেন চলাচল করবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮