Thursday , 12 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 12, 2026 12:05 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর শাহমখদুম ও রাজপাড়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান পরিচলনা করে দেশীয় তৈরি চোলাইমদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গত ১১ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে শাহমখদুম থানা পুলিশ ট্রাক ট্রামিনাল এলাকায় অভিযান পরিচালনা করে উত্তর নওদাপাড়া গ্রামের মৃত একরাম আলীর ছেলে মো: আসাদুল ইসলাম (৪২); দক্ষিণ নওদাপাড়া গ্রামের মো: সাহেব আলীর ছেলে মো: ফরহাদ হোসেন জনি (৪০) এবং রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে মো: মধু (৬০)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৫ বোতলে মোট ৯.৬৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উল্লেখ্যে, আসামি আসাদুলের বিরুদ্ধে শাহমখদুম থানায় ৪ টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এছাড়াও, অপর আসামি জনির বিরুদ্ধে শাহমখদুম থানায় ৪টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

অপরদিকে, রাজপাড়া থানা পুলিশ একই তারিখ বিকাল আনুমানিক পৌনে ৬টার দিকে আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার নামোভদ্রা গ্রামের মো: বেল্লালের ছেলে মো: ওয়াসিম (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আর্মেনিয়া-আজারবাইজানে নতুন করে সংঘাত, নিহত ৪৯

ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির

রাসিক নির্বাচন উপলক্ষ্যে অবৈধ ব্যানার ফেস্টুন উচ্ছেদ অভিযান

চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ: রুয়েট কর্মকর্তা গ্রেপ্তার

Consulting a Latin dictionary led McClintock to a passage

আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৯ জন

সৌদি-কাতার-আমিরাত-তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান

রাজশাহীতে খুন হওয়ার নাটক সাজিয়েও রক্ষা পেলো না যুবক

রাজশাহীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মোজাম্মেলের

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর ভিসির অপসারণে তিন দিনের আল্টিমেটাম, অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন