• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline
একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার

রাজশাহীতে খুন হওয়ার নাটক সাজিয়েও রক্ষা পেলো না যুবক

সনি নিউজ / ১৬৩ Time View
Update : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
রাজশাহীতে খুন হওয়ার নাটক সাজিয়েও রক্ষা পেলো না যুবক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলায় কামরুল হাসান (২২) নামের এক ব্যবসায়ী ঋণসহ নানা কারণে আত্মগোপন করতে চেয়েছিলেন। তিনি নিজে দোকান ঘরের বিছানায় রক্ত লাগিয়ে গা ঢাকা দেন। যাতে লোকজন মনে করে তাকে খুন করে লাশ গুম করা হয়েছে।

কিন্তু সেই নাটকের পরিকল্পনা তার সফল হয়নি। গা ঢাকা দিয়ে ঢাকায় পালিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। রোববার রাতে ঢাকা দারুস সালাম থানা এলাকা থেকে মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই নাটকবাজকে তাকে গ্রেপ্তার করেছে।

কামরুল হাসান রাজশাহীর মোহনপুর উপজেলার পাইকপাড়া গ্রামের হারেছ আলীর ছেলে। মূলত পাওয়ানাদারদের টাকা আত্মসাত করার জন্য এ খুনের নাটক সাজিয়েছেন বলেও তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন কামরুল হাসান। এ ঘটনায় দোকান মালিক ও পাওনাদার কামরুজ্জামান রানা বাদী হয়ে সোমবার মোহনপুর থানার প্রতারণার মামলা দায়ের করেছেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল জানান, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পাইকপাড়া গ্রামের হারেছ আলীর ছেলে কামরুল হাসান তাহেরপুর পাকুড়িয়া গ্রামের কামরুজ্জামান রানার কাছ থেকে দোকাঘর ভাড়া নিয়ে কীটনাশক, সরিষা, গম ও ধানসহ বিভিন্ন ব্যবসা করে আসছিলেন। ব্যবসা করা অবস্থায় কামরুল হাসান দোকান মালিকসহ বিভিন্ন লোকজনের কাছ থেকে কয়েক লাখ টাকা ধার নেন। এক পর্যায়ে কামরুল হাসান ঋণগ্রস্ত হয়ে পড়েন। গত শুক্রবার রাতে ব্যবসায়ী কামরুল হাসান ঋণ থেকে বাঁচার জন্য খুনের নাটক সাজিয়ে ঢাকায় গিয়ে আত্মগোপন করেন।

গত শনিবার সকালে ব্যবসায়ী কামরুল হাসান দোকান ঘরে খুন হয়েছেন এবং তার লাশ মিলছে না, এমনকি ঘরে রক্তের দাগ রয়েছে বলে পরিবারের লোকজন পুলিশকে জানায়। পরে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলা পুলিশের কর্মকর্তাদের সহযোগিতা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন। এক পর্যায়ে পুলিশ জানাতে পারে, তিনি ঢাকা গিয়ে অবস্থান করছে।

পরে মোহনপুর থানার এস আই ইব্রাহিম খলিলুল্লাহ ও সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার দারুস সালাম থানা এলাকা থেকে রোববার রাতে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঋণ থেকে বাঁচার জন্য নিজেই নাটক সাজিয়ে আত্মগোপন করেন বলেও স্বীকার করেন। ওসি জানান, মামলার পর আসামি কামরুল হাসানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছ।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category