Thursday , 12 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অপপ্রচারের বিরুদ্ধে গাজিউর রহমানের পক্ষে সরব সচেতন মহল

প্রতিবেদক
sonynews
November 12, 2026 6:51 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুলিশ কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন নেতিবাচক প্রচারণার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন মহলের অনেকে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কক্ষে অভিযান চালিয়ে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর পর তাঁকে নিয়ে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা ধরনের মন্তব্য ও অভিযোগ সামনে আসে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ছড়ানো তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

মো. গাজিউর রহমানের জন্ম রাজশাহী জেলার বাগমারা থানায়। তাঁর বেড়ে ওঠা ও ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজশাহী ও বগুড়ার জনপদ। বর্তমানে তিনি বগুড়া সদরের পিটিআই মোড় এলাকায় বসবাস করেন।

তিনি বাগমারার বান্ধাইখাড়া থেকে স্টার মার্কস নিয়ে এসএসসি এবং দুর্গাপুরের দাওকান্দি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আযিযুল হক কলেজ থেকে বিএ অনার্স ও এমএ সম্পন্ন করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস ডিগ্রি অর্জন করেন।

তাঁর শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য দিক হলো, মাস্টার্সে পড়াশোনার সময়ই প্রথম ঢাকায় যাওয়ার সুযোগ হয়। ঢাকায় পড়াশোনা কিংবা চাকরি করার সুযোগ কখনো হয়নি তাঁর।

গাজিউর রহমানের কর্মজীবনের পথচলা সব সময় মসৃণ ছিল না। পুলিশ সুত্র অনুযায়ী, ২০১৬ ব্যাচের সহকর্মীদের সঙ্গে তাঁকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়নি। আযিযুল হক কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগসংবলিত একটি লিখিত অভিযোগ পুলিশ সদর দপ্তরে দেওয়ার পর প্রায় তিন বছর তাঁকে হয়রানির পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা অর্থসংক্রান্ত মামলায় রায়ের পর খালাস পাওয়ায় তৎকালীন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুলের সঙ্গে ডিউটিরত অবস্থায় তাঁর মিষ্টি খাওয়ার একটি ছবি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর দাবি, ওই ছবিকে কেন্দ্র করেও পরবর্তী সময়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

তবে এত প্রতিকূলতার মধ্যেও দীর্ঘ ১৬ বছর সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে পুলিশ বাহিনীতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

নিজেকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত রাখার প্রত্যয় ব্যক্ত করে গাজিউর রহমান বলেন, একটি গণতান্ত্রিক পরিবেশে পুলিশ বাহিনীকে পেশাদার ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রচেষ্টার সময় আবারও তাঁকে ঘিরে ষড়যন্ত্রমূলক প্রচারণা চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রচারণার বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন, যারা ভুয়া আইডি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাঁরা তাঁকে ব্যক্তিগতভাবে কতটুকু চেনেন? কখনো তাঁর সঙ্গে কথা বলেছেন কি না কিংবা তাঁর কর্মজীবন সম্পর্কে সরাসরি খোঁজ নিয়েছেন কি না?

তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় গোপন করে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কোনোভাবেই কাম্য নয়।

সচেতন মহলের মতে, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার যথাযথ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হওয়া উচিত। একই সঙ্গে ব্যক্তিগত আক্রমণ, যাচাইহীন তথ্য প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহননের প্রবণতা থেকে সবাইকে বিরত থাকা প্রয়োজন।

কারণ, একজন পুলিশ কর্মকর্তার মূল্যায়ন হওয়া উচিত তাঁর কাজ, পেশাদারিত্ব, সততা ও দায়িত্ব পালনের ভিত্তিতে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো যাচাইহীন প্রচারণার ভিত্তিতে নয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

“নওগাঁর ডাহুকা গ্রামে ওয়াকফ্ সম্পত্তি দখল নিয়ে ভূমি দস্যুদের তাণ্ডব, পরিবারের নিরাপত্তা হুমকির মুখে”

রাজশাহীতে ১২৫ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহী নগরীতে ৭০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

ভারতে আসার নিয়মে এলো বদল, বাংলাদেশীদের সুখবর দিল সরকার

সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি নগরীর রাস্তা গিলে খাচ্ছে ফুটপাতের দোকানদাররা

বিএনপির চলমান হরতালে রাজশাহীতে পুলিশ সার্জেন্টের গাড়িতে আগুন

সৌদি আরবে নিহত বাগমারার সাইদুরের মরদেহ দেশে আনতে চান পরিবার

ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন