Tuesday , 10 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রামেক পরিচালকের সাথে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক ঘিরে বিক্ষোভ, অবরুদ্ধ শেষে আটক ২

প্রতিবেদক
sonynews
November 10, 2026 5:11 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের কক্ষে সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতা ‘গোপন বৈঠক’ করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে তীব্র বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী চিকিৎসকমণ্ডলী, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা পরিচালকের কক্ষ ঘেরাও করেন এবং ওই দুই ছাত্রলীগ নেতাকে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে তাদের পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর ) দুপুরে রামেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হাসপাতালের পরিচালকের কক্ষে অবস্থান নেন। জানা গেছে, হাসপাতালে পুনরায় ইন্টার্নশিপের সুযোগ ও পুনর্বহালের দাবিতেই তারা পরিচালকের সাথে সাক্ষাতের জন্য এসেছিলেন। কিন্তু এই সাক্ষাতের সংবাদ দ্রুত ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকেরা একত্রিত হয়ে রামেক পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীরা পরিচালকের কক্ষ অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন এবং অবিলম্বে নিষিদ্ধ সংগঠনের নেতাদের আটকের দাবি জানান। এতে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল চত্বর ও পরিচালকের কক্ষ ঘিরে শিক্ষার্থীদের তোপের মুখে শেষ পর্যন্ত যৌথ বাহিনী রামেক ছাত্রলীগের দুই নেতাকে নিজেদের হেফাজতে নেয় এবং রাজপাড়া থানায় স্থানান্তরিত করে। বর্তমানে হাসপাতাল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নির্যাতনের অভিযোগে সাবেক ডিসি কারাগারে

হুন্ডি সিন্ডিকেটের প্রধান রাজশাহীর মুকুল ধরা পড়েছেন কক্সবাজারে

ফের বেড়েছে ডিম ছোলা ও পাম তেলের দাম

বিএফইউজে’র মিডিয়া মনিটরিং রিপোর্ট

রাজশাহীতে মাছবোঝাই ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত 

বাহাত্তরের সংবিধানই দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার ভিত্তি তৈরি করেছে: ফারুক ওয়াসিফ”

আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে রাজশাহীর সাঈদ ইবনে ত্বাকি

ফ্যামিলি কার্ড পেতে কী কী কাগজ লাগবে? জেনে নিন সহজ শর্ত ও প্রয়োজনীয় প্রস্তুতি

বর্ণাঢ্য আয়োজনে রাবির মন্নুজান হলের দুই দিনব্যাপী হীরক জয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান

তানোরে সেমিডিপ দখল নিয়ে মারধর: মা গুরুতর আহত, মেয়ের শ্লীলতাহানির অভিযোগ