Tuesday , 10 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 10, 2026 9:36 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মহানগর ডিবি, কাটাখালী ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

গত ০৯ নভেম্বর সোমবার রাত ২টার দিকে মহানগর ডিবি পুলিশ মতিহার থানার চরশ্যামপুর গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মনিরুল কৌশলে পালিয়ে যায়। এ সময় বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, পলাতক আসামি মনিরুলের বিরু্দ্ধে মতিহার ও কাটাখালী থানায় ৫টি পেনাল কোড আইনে, ১টি অস্ত্র আইনে ও ১টি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

অপরদিকে, একই তারিখ রাত আনুমানিক ৯টার দিকে কাটাখালী থানা পুলিশ নওদাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মৃত সায়দার আলীর (সাইদুর) ছেলে মো. আজিজুল হোসেন (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেলেও একই গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো: চঞ্চল আলী (৩২)-কে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে পলাতক আসামির ফেলে যাওয়া ৭ পিস এবং গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামি পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

এছাড়াও, একই তারিখ বেলা আনুমানিক সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কাশিয়ডাঙ্গা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত মিরাজুল ইসলামের ছেলে মো. রিয়াজুল ইসলাম (৫০)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরবর্তীতে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন