Monday , 9 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার

প্রতিবেদক
sonynews
November 9, 2026 2:08 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় মদ ও ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৬৩ হাজার টাকা।

সোমবার (৯ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে একটি অসাধু চক্র অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বাইসাইকেলের পেছনের সিটে বস্তায় বাঁধা অবস্থায় ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ ও বাইসাইকেল চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, একই দিন ভোর আনুমানিক ৫টার দিকে রাজাবাড়ী চেকপোস্টের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানার তালধারী এলাকায় অভিযান চালায়। সেখানে চোরাচালানি মালামাল বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ঘটনাস্থলে কোনো চোরাকারবারিকে পাওয়া না গেলেও তল্লাশির একপর্যায়ে জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান বিজিবি সদস্যরা। পরে ব্যাগটি খুলে এর ভেতর থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল রাজশাহীর শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পৃথক দুটি অভিযানে উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৬৩ হাজার টাকা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এবার ৬ দফা দাবিতে রাজপথে রাজশাহী মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীরা

রাজশাহীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তিনজন গ্রেফতার

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিবাদে রাজশাহীতে আ’লীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি, পদত্যাগ করে বললেন নীলা ইসরাফিল

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

কম দামে মাংস-ডিম-দুধ সরবরাহে নীতি সহায়তা চান উদ্যোক্তারা

কম দামে মাংস-ডিম-দুধ সরবরাহে নীতি সহায়তা চান উদ্যোক্তারা

রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

হামাসের মতোই হামলা করব ভারতে’! খলিস্তানি গোষ্ঠী এসএফজে প্রধান পান্নুনের হুমকি

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের বৃহৎ একটি অঞ্চল মরুভূমিতে পরিণত হতে চলেছে

বিসিএস পরীক্ষা যেনো সড়কে গড়াগড়ির কান্নায় স্বপ্ন হয়ে রয়েগেল!